Chandpur Darpan
৬ অক্টোবর ২০২৫, ২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে জেলিযুক্ত চিংড়ি জব্দ করে ধ্বংস উদ্ধারকৃত ইলিশ গেল ৫ টি এতিমখানায়

মো. মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে প্রশাসনের  ভেজালবিরোধী  অভিযানে বিপুল পরিমাণ জেলিযুক্ত চিংড়ি ও নিষিদ্ধ সময়ে ধরা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার উয়ারুক বাজারে উপজেলা মৎস্য দপ্তর ও শাহরাস্তি থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।ওই অভিযানে প্রায় ১৫ কেজি জেলি পুশকৃত চিংড়ি এবং ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় টামটা উত্তর ইউপির  ইছাপুরা গ্রামের মাছ বিক্রেতা মো. কামরুলকে ভেজাল চিংড়ি বিক্রির দায়ে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও মাছ সংরক্ষণ আইনের লঙ্ঘনের দায়ে তাকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়। ওই সময় জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়। এ প্রসঙ্গে,  শাহরাস্তি উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ আল সাদাফ বলেন,আমরা শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করি।এতে উদ্ধারকৃত “জেলিযুক্ত চিংড়ি মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব চিংড়ি খেলে পেটের নানা সমস্যা ও দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বাজারে ভেজাল ও নিম্নমানের মাছ বিক্রি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে শাহরাস্তি থানা পুলিশের একাধিক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাছের গুণগত মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায়  এ উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ও মৎস্য দপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০