chandpurdarpan
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

গাজী মমিন, ফরিদগঞ্জ :

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাব্বির হোসেন ওই বাজারের জয়নাল ভ্যারাইটিজ স্টোরে শ্রমিকের কাজ করতেন। সে পার্শ্ববর্তি শালদাহ গ্রামের আরিফুর রহমানের ছেলে।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-জয়নালের ভ্যারাইটিজ স্টোর, ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের পল্টি খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও টেলু গাজীর ফার্নিসারের দোকান।

বাজার ব্যবসায়ী মহসিন বেপারী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওবায়দুল হক বলেন, প্রতিদিনের ন্যায় সকালে সাব্বির হোসেন জয়নাল ভ্যারাইটিজ স্টোরে কাজ করতে এসেছেনে। এসময় দোকানের সামনের পাশে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লেদোকানের মালিক জয়নাল আবদিন বাহিরে বের হতে পারলেও দোকানের পিছনে থাকা সাব্বির হোসেন আঁটকা পড়ে সেখানেই পুড়ে মারা যায়। মহুর্তের মধ্যে পার্শ্ববর্তি ব্যবসা প্রতিষ্ঠান গুলোতেও আগুন ছড়িলে পড়লে সেগুলোও পুড়ে যায়।

বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্টসার্কিটথেকে আগুনের সুত্রপাত হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে সাব্বির হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে, সে একটি দোকানে শ্রমিকের কাজ করতেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০