admin
১৬ জুন ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় কিশোরী মেয়ের বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, তিনজন গ্রেপ্তার

বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়েতে রাজি না হওয়ায় রিকশাচালক বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেয়েটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি আলমাস আলী।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক জিতু ইসলাম (৪৩), তার সহযোগী শফিকুল হাসান বিপ্লব (২৮) এবং মতিউর রহমান মতি (৩০)।

নিহত শাকিল আহম্মেদ (৪০) শহরের শিববাটি এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক। তার স্ত্রী মালেকা বেগম বগুড়া সদর থানায় মামলাটি করেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিতু ইসলামকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মামলার বরাতে ওসি আলমাস আলী বলেন, “জিতু ইসলাম শাকিল আহম্মেদের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বয়সের পার্থক্যের কারণে শাকিল প্রস্তাবে রাজি হননি। এর জেরে জিতু ও তার লোকজন শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যান এবং ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে মারধর করে রেখে যান। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

রাজশাহী বিভাগীয় বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী কালাম আজাদ জানান, কেন্দ্রকে অবহিত করার পরই জিতুকে বহিষ্কার করা হয় এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০