chandpurdarpan
১৬ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টর :

 দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের লোকজন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসি সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যরা, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর প্রেসক্লাব, সাহিত্য একাডেমি।

সরকারি দপ্তরের মধ্যে শ্রদ্ধা নিবেদন করে সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা অধিপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর, সদর উপজেলা প্রশাসন, সিআইডি চাঁদপুর জেলা, পিবিআই, রেলওয়ে পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা মৎস্য অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এলজিইডি, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, জেলা রেজিষ্ট্রারের কার্যালয়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

সরকারি দপ্তরের মধ্যে আরো শ্রদ্ধ বিনেদন করে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়, কৃষি সম্প্রসার অধিদপ্তর চাঁদপুর, প্রবাসী কল্যাণ ব্যাংক, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, জেলা খাদ্য বিভাগ, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ চাঁদপুর, বিটিসিএল চাঁদপুর, বিসিক জেলা কার্যালয়, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর চাঁদপুর, জেলা প্রাণিসম্পদ দপ্তর, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বাপাউবো চাঁদপুর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, কৃষি বিপনন অধিদপ্তর চাঁদপুর, বিটিসিএল ও শ্রমন কল্যাণ কেন্দ্র চাঁদপুর।

রাজনৈতিক দলের মধ্যে চাঁদপুর জেলা বিএনপি, জেলা মহিলা দল, নাগরিক ঐক্য, জাকের পার্টি জেলা শাখা, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) চাঁদপুর সহ অন্যান্য রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন।

এছাড়াও শ্রদ্ধ নিবেদন করে বাংলাদেশ রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিট, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, এনজিও সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা, এনজিও ফাউন্ডেশন চাঁদপুর জেলা, বুরো বাংলাদেশ চাঁদপুর অঞ্চল, এডাব চাঁদপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়ন, চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন, কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ পাইভেট হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা, স্বেচ্ছাসেবী সংগঠন সাইরেন, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারি ইউনিয়ন চাঁদপুর জেলা।

এরপর সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরক কসরত প্রদর্শিত হয়। অন্যান্য কর্মসূচির পাশাপাশি দিবস উপলক্ষ্যে ১৬ থেকে ১৯ডিসেম্বর পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০