chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার ঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবদল প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি। যারা মনে করছেন দেশে আসবেন, তাদের জন্য আমাদের দরজা খোলা। দেশে আসুন, তবে আগের সেই দিন ভুলে যান। দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না। বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আপন করে নিয়েছেন।

তিনি আরও বলেন, যুবদলকে আরও পরিশ্রমী ও শক্তিশালী হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মাদক নির্মূল ও ব্যক্তিগত লোভ সংবরণ করতে না পারলে একটি আদর্শিক যুবদল গড়ে তোলা সম্ভব নয়। মাদক সমাজকে ধ্বংস করে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুরের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চাঁদপুর ইপিজেডে চাকরি করবেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ভূমিকা রাখবেন। আজকে আমরা শপথ করি, কেউ ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হবো না। বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করব।

অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় আমরা ক্ষেতে-রাস্তায় রাস্তায় ঘুমিয়েছি। যারা আমাদের ঘুম পাড়িয়েছে, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। তিনি যুবদলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় মাদকবিরোধী অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার জনগণ যুবদলের পাশে থাকবে।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক ধাপ্পাবাজি করেছে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসছেন বলে আওয়ামী লীগ পালকি সাজাচ্ছে। সেই পালকিসহ তাদের ভরে দেওয়া হবে। আওয়ামী লীগ এ দেশে আর ফিরে আসবে না। জান্নাতের টিকিট বিক্রিকারীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং তাদের মোকাবিলা করতে হবে।

অ্যাড. সলিম উল্যা সেলিম আরও বলেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলা হবে।

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুর হক মজুমদার ও কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলসহ জেলা, পৌর, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

২

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

৩

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

৪

ফরিদগঞ্জে ছুটি থেকে অনুপস্থিতির অভিযোগে সেনা সদস্য ইয়াছিনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি

৫

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৬

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

৭

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৮

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৯

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১০

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১১

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

১২

চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে : জেলা প্রশাসক 

১৩

চাঁদপুরে মা ইলিশ ধরার নিষিদ্ধের সময়ে মেঘনাপাড়ের হোটেল গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ

১৪

চাঁদপুরে পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ॥ থানায় জিডি

১৫

নিষেধাজ্ঞার সময় হাইমচরে হোটেলে ইলিশ বিক্রি ॥ মালিকের অর্থদন্ড

১৬

মতলব উত্তরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট !

১৭

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৮

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

১৯

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

২০