chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে ছুটি থেকে অনুপস্থিতির অভিযোগে সেনা সদস্য ইয়াছিনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার সেনানিবাসে কর্মরত সৈনিক ইয়াছিন আরাফাত বাঁধন ছুটি থেকে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রশাসনিক ও গোয়েন্দা বিজ্ঞপ্তি ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

নথি অনুযায়ী, ইয়াসিন আরাফাত বাঁধন বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ডিভিশনের লোকেটিং ব্যাটারি আর্টিলারিতে কর্মরত ছিলেন। তাঁর সেনা নং: ১২৪৪৪৩৩ এবং কোর : ওসিইউ, পদবি সৈনিক ওসিইউ বলে উল্লেখ করা হয়েছে।

নথিতে তাঁর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাঘড়া বাজার-সংলগ্ন সোবান গ্রামে বলে উল্লেখ রয়েছে। তাঁর পিতার নাম শাহ ইমরান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ অক্টোবর ছুটি থেকে কর্মস্থলে প্রত্যাবর্তনের পর ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে তিনি অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়। এ সময় তিনি কোনো অস্ত্র বা গোলাবারুদ সঙ্গে নেননি বলেও নথিতে উল্লেখ রয়েছে।

তাঁর অনুপস্থিতির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে খুঁজে বের করে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের লক্ষ্যে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা সদরের সংশ্লিষ্ট দপ্তরে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানোর কথা উল্লেখ রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

২

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

৩

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

৪

ফরিদগঞ্জে ছুটি থেকে অনুপস্থিতির অভিযোগে সেনা সদস্য ইয়াছিনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি

৫

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৬

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

৭

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৮

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৯

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১০

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১১

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

১২

চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে : জেলা প্রশাসক 

১৩

চাঁদপুরে মা ইলিশ ধরার নিষিদ্ধের সময়ে মেঘনাপাড়ের হোটেল গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ

১৪

চাঁদপুরে পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ॥ থানায় জিডি

১৫

নিষেধাজ্ঞার সময় হাইমচরে হোটেলে ইলিশ বিক্রি ॥ মালিকের অর্থদন্ড

১৬

মতলব উত্তরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট !

১৭

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৮

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

১৯

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

২০