chandpurdarpan
২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ॥ থানায় জিডি

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের পরিবহন প্রতিষ্ঠান পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক মোঃ ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগে সোমবার (২৬ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৫২৩ এবং ট্র্যাকিং নম্বর ঐডছজতও। জিডিতে ফেরদাউস আলম বাবু উল্লেখ করেন, তিনি দীর্ঘ ২২ বছর ধরে চাঁদপুর-ঢাকা সড়কপথে যাত্রীসেবা প্রদানকারী পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৪৯টি বাস রয়েছে। আবেদনে তিনি আরও উল্লেখ করেন, আনুমানিক পাঁচ-ছয় বছর আগে সুমন মিজি তাঁর গাড়ি পদ্মা এক্সক্লুসিভের বহরে অন্তর্ভুক্ত করার অনুমতি চান। পরবর্তীতে প্রতিষ্ঠানের নিয়মকানুন অমান্য করে রুট পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মে জড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে। জিডির অভিযোগ অনুযায়ী, সম্প্রতি সুমন মিজি প্রতিষ্ঠানের নির্ধারিত ও অনুমোদিত বাসের পরিবর্তে টাটা কোম্পানির বাস ব্যবহার করে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের নাম ও ব্র্যান্ড ব্যবহার করে চাঁদপুর-ঢাকা রুটে এবং শাহরাস্তি ও মুদাফফরগঞ্জ এলাকা থেকে বাস পরিচালনা করছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিষ্ঠানগত ব্যবস্থা নেওয়ায় তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন ফেরদাউস আলম বাবু।

আবেদনে বলা হয়, গত ২২ অক্টোবর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে ফেরদাউস আলম বাবুকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এ-সংক্রান্ত কয়েকটি ফেসবুক লিংকও জিডির আবেদনে সংযুক্ত করা হয়েছে।

ফেরদাউস আলম বাবুর দাবি, এসব প্রচারণার কারণে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুমন মিজির বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২

চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে : জেলা প্রশাসক 

৩

চাঁদপুরে মা ইলিশ ধরার নিষিদ্ধের সময়ে মেঘনাপাড়ের হোটেল গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ

৪

চাঁদপুরে পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ॥ থানায় জিডি

৫

নিষেধাজ্ঞার সময় হাইমচরে হোটেলে ইলিশ বিক্রি ॥ মালিকের অর্থদন্ড

৬

মতলব উত্তরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট !

৭

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৮

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

৯

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

১২

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

১৩

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

১৫

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৬

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১৮

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১৯

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

২০