chandpurdarpan
৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি


শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাক ৯টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আগের চেয়ে আরেকটু ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা দায়িত্ব পালন করবে, তারাই হবে আগামী দিনের নেতৃত্বের কাণ্ডারি। যারা দায়িত্ব পালন করবে না, তারা নেতৃত্বের কাণ্ডারি হতে পারবে না।
তিনি বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো কর্মসূচি সফল করতে সাংগঠনিক শৃঙ্খলা, আন্তরিকতা ও দায়িত্ববোধের বিকল্প নেই। শুধু পদ-পদবি থাকলেই নেতৃত্ব দেওয়া যায় না; মানুষের পাশে দাঁড়ানো, দলের নির্দেশনা মেনে চলা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার মধ্য দিয়েই একজন যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে।
তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দুর্গাপূজা উপলক্ষে দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা ও শৃঙ্খলার পরিচয় দিতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

১

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

২

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৩

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৪

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৫

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৬

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

৮

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

৯

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১০

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১১

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১২

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৩

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৪

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৫

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৬

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৭

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৯

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

২০