admin
১৬ জুন ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা

আলাপকালে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শনিবার ৫০ মিনিট ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আলাপকালে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন। ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দাও জানান তিনি। ক্রেমলিনে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ইরান-ইসরায়েল সংঘাত আরও বেড়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যের জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে বলে পুতিন উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাম্প নিজেও তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে জানান, ফোনে পুতিনের সঙ্গে তার মূল আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য নিয়ে। তবে তিনি ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্যও পুতিনকে অনুরোধ জানিয়েছেন।

ট্রাম্প লেখেন, ‘ফোনালাপ প্রায় ১ ঘণ্টা স্থায়ী হয়। তিনিও আমার মতো মনে করেন, ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আমি তাকে বলেছি, তার যুদ্ধটাও শেষ হওয়া দরকার।’

ক্রেমলিনে পুতিনের উপদেষ্টা উশাকভ জানান, দুই নেতা মধ্যপ্রাচ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তবে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথে ফেরার সম্ভাবনা

উড়িয়ে দেননি। উশাকভ বলেন, ওমানের মধ্যস্থতায় নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান ষষ্ঠতম বৈঠকটি রোববার(১৫ জুন ২০২৫) হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রও আলোচনায় বসতে প্রস্তুত ছিল। তবে বৈঠকটি বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, ‘পুতিন স্মরণ করিয়ে দিয়েছেন, উত্তেজনা বাড়ার আগেই রাশিয়া পারমাণবিক কর্মসূচি নিয়ে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খোঁজার জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছিল। রাশিয়ার সেই নীতিগত অবস্থান এখনও অপরিবর্তিত এবং এর ভিত্তিতে আমরা কাজ করে যাব।’

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা কম হলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী সপ্তাহে আরও আলোচনা হতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় রিয়া বার্তা সংস্থার বরাত দিয়ে উশাকভ জানান, পুতিন ট্রাম্পকে বলেছেন, ২২ জুনের পর রাশিয়া আবারও ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

এই ফোনালাপে উভয় নেতা তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান উশাকভ। তিনি বলেন, ‘এই সম্পর্কই তাদের এমন জটিল বিষয়েও কার্যকর আলোচনা করতে সাহায্য করেছে।’

ফোনালাপের সময় পুতিন ট্রাম্পকে তার ৭৯তম জন্মদিনের শুভেচ্ছাও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০