chandpurdarpan
১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতে এবং যানজট কমাতে পুলিশ সুপার (এসপি) রবিউল হাসানের নির্দেশনায় ট্রাফিক বিভাগ জোরদার অভিযান পরিচালনা করছে। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ হকার উচ্ছেদ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শব্দ দূষণ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাশ।

এসপি’র বিশেষ নির্দেশনায় সপ্তাহখানেক আগে দায়িত্ব নেওয়া নবাগত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাশ এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তার তদারকিতে শহরের বিভিন্ন সড়কে প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে। এতে পথচারী এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসছে।

টিআই প্রবীর কুমার দাশ গণমাধ্যমকে জানান, এসপি মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করছি। পাশাপাশি রাস্তায় মোটরসাইকেলের অনাকাঙ্ক্ষিত সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছি। এসব সাউন্ড সিস্টেম পরিবেশে শব্দ দূষণের বড় কারন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে রোড ডিভাইডার স্থাপন করেছি। এতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। জনগণও বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এমন ডিভাইডার স্থাপন করা হবে।

অন্যদিকে, রাস্তায় অবৈধভাবে বসে থাকা হকারদের উচ্ছেদেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক বিভাগ। জনগণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সব মিলিয়ে চাঁদপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের এসব কার্যক্রম ইতোমধ্যে জনসাধারণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০