chandpurdarpan
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :

গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা ও ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দ্যোশে সন্ত্রাসী কতৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে চাঁদপুর জেলা বিএনপির।  শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।

বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীসহ মানুষের ওপর ধারাবাহিক হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতার আশ্রয় গ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।         তারা আরো বলেন, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপি সহ-সভাপতি মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহাজালাল শেখ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎসবীজী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নেতারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং হামলার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০