admin
১৫ জুন ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা পাল্টি অভিযানে উত্তপ্ত তেহরান ও তেলআবিব

ইরান থেকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের বিমানবাহিনী হামলা প্রতিহত ও হুমকি মোকাবিলায় পাল্টা অভিযান চালাচ্ছে। নাগরিকদের সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের রাজধানী তেহরানও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।

শুক্রবার ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায়—এই লক্ষ্যেই হামলা চালানো হয়েছে।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেই বেসামরিক নিহতের ঘটনা ঘটছে। শনিবার রাতে ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হন।

অন্যদিকে, ইরানে ইসরায়েলের হামলায় দেশটির গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যদুপুরের মধ্যে ১২৮ জন নিহত ও প্রায় ৯০০ জন আহত হয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।

রোববার তৃতীয় দিনে গড়িয়েছে এই সংঘাত। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, দুই পক্ষের উচিত একটি চুক্তি করা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরান ও ইসরায়েল চুক্তি করবে এবং তিনি সেটি ঘটাবেন।

বিশ্বজুড়ে বিভিন্ন উত্তেজনা ও সংঘাত প্রশমনে ভূমিকা রাখছেন বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামাতে এবং ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধ করতেও যুক্তরাষ্ট্র সহায়তা করছে। সেই দুটি যুদ্ধ চলমান থাকলেও ইরান-ইসরায়েলের লড়াইয়ে শান্তি শিগগিরই আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

“অনেক ফোনকল, বৈঠক চলছে। আমি অনেক আলোচনা করছি,” বলেন ট্রাম্প। “কোনও কিছুর জন্যই কখনও কৃতিত্ব পাইনি। তবে ঠিক আছে, মানুষ বোঝে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০