chandpurdarpan
১১ ডিসেম্বর ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পৌর ১১ ও ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে পাড়া-মহল্লায়, বাড়ি থেকে বাড়ি সবখানেই ছিল মানুষের ঢল ও উৎসাহের দৃশ্য।

একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো। অনেক দিন ভোট দিতে পারেননি, এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন। আপনাদের সাথে দেখা করতে এসছি। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য বইলেন।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহপাক বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আামাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশ এইমুহূর্তে বেগম খালেদা জিয়া ছাড়া আমাদেন আর কোন অভিভাবক নেই।

সকাল ৭টায় ১১নং ওয়ার্ডের দারুস সালাম মসজিদ এলাকা থেকে গণসংযোগেন মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ওয়ার্ডের পালপাড়া, গাজী সড়ক, গুনরাজদী টিজি রোড, গুনরাজদী ভূঁইয়া বাড়ি উঠান বৈঠক, ট্রাক রোড, পাওয়ার হাউজ, টেম্পু ঘাট, দক্ষিণ গুনরাজদী কাদির পাটওয়ারী সড়ক উঠান বৈঠক, ট্রাকঘাট এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

বিকেল ৩টায় ৮নং ওয়ার্ডের ঘোষপাড়া দূর্গা মন্দিরে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ওয়ার্ডের আদর্শ মুসলিমপাড়া, কোড়ালিয়া রোড, কোড়ালিয়া পৌর রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক, নিশি বিল্ডিং, খান বাড়িতে উঠান বৈঠক, জেটিসি কলোনীতে উঠান বৈঠক, আব্দুল কাদির বেপারী বাড়ি উঠান বৈঠক, কুন্ডুবাড়ি উঠান বৈঠক করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগে জেলা বিএনপির খলিলুর রহমান গাজী, অ্যাড. এটিএম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহাজালাল শেখ, জেলা শ্রমিক দলের সাধারণ মানুষের হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনির ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নাছির ভূঁইয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মিজি, সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদার,  পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সহ-সভাপতি ফারজানা রোজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মনির হোসেন মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০