chandpurdarpan
৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

মাজহারুল ইসলাম অনিক :

দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের কারণে চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একডোজ করে হামের টিকা দেয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে এই বিশেষ টিকাদান কর্মসূচি।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, চাঁদপুর জেলার সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা এবং হাইমচর উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় হামের ঝুঁকি বেশি থাকায় টিকাদান কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই তিনটি স্পটের ৭২ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা তথ্য কর্মকর্তাদের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম ও নিরাপদ জাতি গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

এসময় চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খিমাদ্রি খীসা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আজম বীন আখতার, সিভিল সার্জন কার্যালয়ের এসআইএমও (ডব্লিউএইচও) ডাঃ মালিহা পারভীন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ আজিজুল ইসলাম সবুজ, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রাজু মিয়া এবং চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, হঠাৎ করে হামের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তার মধ্যে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা রয়েছে। যার ফলে জেলা স্বাস্থ্য বিভাগ চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৮৭৪ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দ্বীন বলেন, ইতোমধ্যে সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। অভিভাবকদের সচেতন করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। শিশুদের টিকা দেয়ার জন্য প্রত্যেক গ্রাম ও মহল্লার নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে জানানো হয়, ৭ থেকে ২২ মার্চ পর্যন্ত চাঁদপুর জেলায় ইতোমধ্যে হামে আক্রান্ত হয়ে ৩ শিশু মৃত্যু বরণ করেছে। মৃত শিশুরা হলেন-চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের মনির হোসেন মুন্নার ছেলে ৯ মাস বয়সী আব্দুল্লাহ, বাগাদী ইউনিয়নের পশ্চিম বাগাদী ঢালী বাড়ির নাজমুল হাসানের ৮ মাস বয়সী মেয়ে তাইয়েবা ইসলাম নুর, শহরের মাদ্রাসা রোডের ইসহাকের ৯ মাস বয়সী মেয়ে রুকাইয়া।

আরোও জানানো হয়, চাঁদপুর সদর উপজেলা, হাইমচর উপজেলা এবং চাঁদপুর পৌরসভা এলাকার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৭২ হাজার ৮৭৪ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৩০টি, হাইমচর উপজেলায় ১২৮টি এবং পৌরসভায় ৪০টিসহ মোট ৪৮৮টি অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

কর্মসূচির সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণে সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসকের যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা

দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হলো চাঁদপুরের তিন মামলায়

১০

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম

১১

ফরিদগঞ্জে অনুমোদন ছাড়া অতিরিক্ত নির্মাণ ও লোডের কারণেই ভবনটি হেলে পড়েছে, ধারণা তদন্ত কমিটির

১২

অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

১৩

প্রশাসনের অনুমতি ছাড়াই মতলব উত্তরে শুরু হয়েছে সোলেমান লেংটার মেলা : মাদক, অশ্লীলতা ও চাঁদাবাজির শঙ্কা

১৪

বেশি দামে তেল বিক্রির দায়ে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জ্বালানি তেলের ডিপোগুলো বলছে চাহিদা অনুপাতে ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে : ফিলিং স্টেশনের অভিযোগ তারা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না

১৬

চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের অবাধে চলছে নদীতে জাটকা নিধন!

১৭

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান

১৮

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে : পুলিশ সুপার

১৯

বাসি মাংস ও মেয়াদোত্তীর্ণ বাদাম এবং মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনিং প্রতিষ্ঠানকে জরিমানা

২০