chandpurdarpan
১৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

সুজন দাস, স্টাফ রিপোর্টার, হাজীগঞ্জ :

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে এক সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে এবং সংশ্লিষ্ট একটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।

জানা যায়, হাজীগঞ্জ প্রেসক্লাব থেকে সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে মারধর করা হয়। পরে খবর পেয়ে সাংবাদিক ও থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত অবস্থায় তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় স্থানীয় মাতৃছায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটন ও তার ছেলে তাওহীদকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ।

ভুক্তভোগী সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জা

না যায়, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার অনলাইন পেজে মাতৃছায়া আবাসিক হোটেলের অনৈতিক কার্যকলাপ নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই ক্ষুব্ধ ছিলেন হোটেল মালিক। পরে তিনি সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ প্রেসক্লাবে পেশাগত দায়িত্ব পালনকালে একদল লোক নিয়ে প্রবেশ করে সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে মারধর করে জোরপূর্বক একটি আবাসিক হোটেলে নিয়ে আটক রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা থানা প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত হোটেল মালিক ও তার ছেলেকে আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে তিনজন নামীয়সহ অজ্ঞাত ১০–১২ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান বলেন, “অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে আবাসিক হোটেল পরিচালনা করায় মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাতৃমায়া আবাসিক হোটেলটি সিলগালা করে দেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০