chandpurdarpan
৯ অগাস্ট ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর মহিলা সংসদের সভাপতি তাসনিম জোহরা-এর আগমন উপলক্ষে আলোচনা সভা ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার বিকেলে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক¯’ চাঁদপুর মহিলা সংসদের নিজস্ব  কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, চাঁদপুর মহিলা সংসদের জরাজীর্ণ ভবনটি আমরা উপলব্ধি করতে পেরেছি। ইতিমধ্যে আমরা এটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সেটি আমরা সহসাই করব। পাশাপাশি এই প্রতিষ্ঠানটি নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে। যাতে করে সাজানো-গোছানো একটি প্রতিষ্ঠান হিসেবে এটিকে গড়ে তুলতে পারি। এই কাজটি আমরা দ্রুতই করব ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, চাঁদপুর মহিলা সংসদের সমাজসেবা এবং মহিলা দপ্তর কর্তৃক নিবন্ধন হওয়া প্রয়োজন। এতে করে সরকারি সহায়তা পাওয়া সহজ হবে। এখানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাসহ অন্যান্য কার্যক্রম থাকা প্রয়োজন। এতে করে খানকা নারীরা আরও বেশি সমৃদ্ধ হবে।

চাঁদপুর মহিলা সংসদের সভাপতি তাসনিম জোহরা-এর সভাপতিত্বে এবং সদস্য ও চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মনিরা আক্তারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, ডিএইচ এক্সপ্রেসের চেয়ারম্যান, লায়ন্স ওয়ায়েছ মোহাম্মদ জয়। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন চাঁদপুর মহিলা সংসদের সাধারণ সম্পাদক আফরোজা জাহান আখন্দ।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ রুপালী চম্পকের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা। এছাড়াও আয়োজন উপলক্ষে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ছোট্ট পরিসরে তাদের উৎপাদিত পণ্যর প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর মহিলা সংসদের অন্যান্য সদস্য সহ নারী উদ্যোক্তারা উপ¯ি’ত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

১

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

২

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৩

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৪

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৫

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৬

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

৮

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

৯

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১০

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১১

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১২

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৩

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৪

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৫

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৬

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৭

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৯

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

২০