chandpurdarpan
১৬ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

স্টাফ রিপোর্টার :

মহান বিজয় দিবসের দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনের এক মহান ও গৌরবোজ্জ্বল দিন—মহান বিজয় দিবস। এমন একটি ঐতিহাসিক দিনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। চাঁদপুর জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বপ্রথম আমিই মনোনয়নপত্র সংগ্রহ করেছি, যা আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। আজ সেই কাঙ্ক্ষিত সময় সামনে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে দেশবাসী একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার পাবে।

শেখ ফরিদ আহমেদ মানিক আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা ও ভোটাধিকার নিশ্চিত হলে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও দেওয়ান মো. শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরীসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিজয় দিবসের চেতনা আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে নেতাকর্মীরা এ দিনটিকে স্মরণীয় করে রাখেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০