chandpurdarpan
১১ ডিসেম্বর ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অর্ধশতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। শীতের প্রকোপে কষ্টে থাকা বিলিকারকদের মুখে আনন্দ ফোটাতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, যারা পত্রিকা বিলি করেন, আপনারাই আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। ভোরের প্রথম আলো ফোটার আগেই আপনারা সবার হাতে সংবাদ পৌঁছে দেন—এটাই আপনাদের নিবেদিতপ্রাণতার প্রমাণ। প্রেসক্লাবের মাধ্যমে আপনাদের জন্য কিছু করতে পারলে আমি সত্যিই আনন্দিত হবো।

প্রশাসন ও সাংবাদিকরা একসুতোর মতো যুক্ত। আমি মাঠে কাজ করি কাদা মাটিই আমার সঙ্গী। জনজীবন সুন্দর ও স্বচ্ছ রাখতে আমাদের একসাথে কাজ করতে হবে। সামনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন একটি গণভোট, আরেকটি জনপ্রিতিনিধি ভোট আপনারা দিবেন। এখানে যেসব সমস্যা আছে, সাংবাদিকদের সাথে নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। আমার ভুল–ত্রুটি থাকলে অবশ্যই তুলে ধরবেন। সাংবাদিকরা সরকারের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে চাঁদপুরকে এগিয়ে নিতেও আপনারা সেই কাজই করে যাচ্ছেন।

একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করা মানে পুরো সমাজব্যবস্থাকে সঠিক পথে আনতে সাহায্য করা। সমাজ পরিবর্তনের জন্য মাঝে মাঝে একটু নাড়া দেয়া প্রয়োজন। আমার ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই। আমি কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি; বরং কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি।

আমি সাংবাদিকদের পাশে আছি, এবং আপনাদের সঙ্গে কাজ করে চাঁদপুরকে আরও এগিয়ে নিতে চাই। প্রেস ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। প্রেসক্লাবের এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়াও প্রেস ক্লাবের সিনিয়র ও নবীন নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন। কম্বল পেয়ে উপকারভোগীরা চাঁদপুর প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, আল ইমরান শোভন,বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, ইয়াসিন ইকরাম, একে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ফারুক আহম্মদ ও ওয়াদুদ রানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০