chandpurdarpan
২৭ নভেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আগামী দিনে প্রাণি সম্পদ খাতের প্রধান শক্তি : জেলা প্রশাসক

সুজন চৌধুরী :

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আগামীদিনে প্রাণিসম্পদ খাতের প্রধান শক্তি। বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সময় মত টিকা প্রদান, এবং উৎপাদন ব্যবস্থা পদ্ধতি বাড়াতে পারলে খামারিরা আরো বেশি লাভবান হবে।

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির জন্য বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিভিন্ন জিনিস উদ্ভাবন করতে হবে এবং পুষ্টির চাহিদা কিভাবে মিটানো যায় সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তিনি আরো বলেন আগামীতে কিভাবে এদেশে ভালো মানের গবাদিপশু এবং দুগ্ধ উৎপাদনকারী পশু এবং বিভিন্ন খামারীদেরকে সুযোগ-সুবিধা দিয়ে কিভাবে উৎপাদন বাড়ানো যায় সে ব্যাপারে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুর জেলার মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে, ঐ সমস্ত ছাত্রদেরকে এনে আমরা তাদের সাথে পরামর্শ করে কিভাবে আরো উন্নতি করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি।

পরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ মেলা। মেলায় ২১টি স্টল স্থান পায়, যেখানে খামারীরা তাদের উদ্ভাবনী পণ্য, উন্নত জাতের পশুপাখি এবং খামার প্রযুক্তি উপস্থাপন করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা স্টল পরিদর্শন করে খামারিদের উৎসাহ প্রদান করেন এবং খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পুলিশ সুপার আব্দুর রাকিব, পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার জামিউল হিকমা। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ জ্যোতির্ময় ভৌমিক।

এর আগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের  উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গবাদি পশু এবং বিভিন্ন পশু পাখির খাবারের দোকান ও ওষুধের দোকান পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব- ইফতেখার উদ্দিন শিশু’র সঞ্চালনায় এ সময় জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, জেলার বিভিন্ন খামারি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, দেশীয় জাত সংরক্ষণ ও টেকসই প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

২

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৩

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৪

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৫

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৬

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৭

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৮

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

৯

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১০

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১১

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১২

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৩

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৪

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৫

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৬

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৭

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৮

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৯

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

২০