chandpurdarpan
২৯ অক্টোবর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণ করা জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ২৮ অক্টোবর ২০২৬ তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, মাস দুয়েক আগে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাসমূহ আইনানুগভাবে উচ্ছেদ করা হয়। কিন্তু চাঁদপুর-মতলব সড়কের বাবুরহাট বাজারসংলগ্ন পশ্চিম পাশে জনসাধারণের চলাচলের ফুটপাত এবং সড়ক বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করে পুনরায় কতিপয় ব্যক্তি অবৈধ দখলদারিত্ব অব্যাহত রেখেছেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বাবুরহাটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় মহাসড়ক সংকীর্ণ হয়ে নিয়মিত যানজট সৃষ্টি হওয়ায় জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এ ধরনের অবৈধ দখলদারিত্বের কারণে সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, একবার সরকারি উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনার পর পুনরায় সরকারি ভূমি দখল করে নেওয়া গুরুতর অপরাধ। এভাবে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করা দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৩১ ধারা এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আদেশে এ ধরনের কর্মকাণ্ড আমলযোগ্য অপরাধ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

 

এ পরিস্থিতিতে সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত রাখা এবং যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

আদালতের আদেশে আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরেজমিনে তদন্ত করে উল্লিখিত স্থানে থাকা অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অবৈধ দখলদারদের নাম-ঠিকানাসহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের এ নির্দেশনা বাস্তবায়িত হলে বাবুরহাট এলাকায় সড়ক ও ফুটপাতের দখলমুক্ত করা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা নিরসনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে।  রাতে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

১

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

২

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৩

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৪

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৫

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

৬

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

৭

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

৮

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

৯

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১১

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১২

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৩

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৪

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

১৬

চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে : জেলা প্রশাসক 

১৭

চাঁদপুরে মা ইলিশ ধরার নিষিদ্ধের সময়ে মেঘনাপাড়ের হোটেল গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ

১৮

চাঁদপুরে পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ॥ থানায় জিডি

১৯

নিষেধাজ্ঞার সময় হাইমচরে হোটেলে ইলিশ বিক্রি ॥ মালিকের অর্থদন্ড

২০