chandpurdarpan
২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার সময় হাইমচরে হোটেলে ইলিশ বিক্রি ॥ মালিকের অর্থদন্ড

স্টাফ রিপোর্টার : হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই এলাকার আরেকটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রয় করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, চরভৈরবী মাছ ঘাট সংলগ্ন এলাকায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রয় করার অপরাধে ‘ইসলামিয়া হোটেল’ নামক একটি খাবারের দোকানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।

এছাড়া একই ইউনিয়নের ক্যাফে জমজম রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুড নামক প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, জব্দ ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়ছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে হাইমচর থানা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০