chandpurdarpan
২৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট !

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর :

নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকলেও মতলব উত্তর উপজেলার পদ্মা মেঘনায় এর যেন কোন বালাই নেই। মেঘনার পাড়ে প্রকাশ্যে বসছে ইলিশের হাট। আর রাতে জেলেরা অবাধে শিকার করছে সেই ইলিশ মাছ। মা ইলিশ রক্ষাকারী সেই উপজেলা টাক্সফোর্সও যেনো ঢিমেতাল। তাদের বক্তব্য, এখানকার জেলেরা মারমুখী।

খোঁজখবর ও সরেজমিনে ঘুরে দেখাযায়, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ১ কিলোমিটার উত্তরে ধনাগোদা বেড়িবাঁধ সংলগ্ন কুমারখোলা নামক স্থানে মেঘনা নদীর তীরে নৌ পুলিশের স্পিডবোর্ড সংরক্ষণের স্থান। সেখানেই প্রতিদিন ভোরবেলা এবং সন্ধ্যার পর নিয়মিত বসছে ইলিশের হাট।

পুলিশ ফাঁড়ির ১ কিলোমিটার দক্ষিণে নয়াকান্দি বটতলা নামক স্থানে বেড়িবাঁধ সংলগ্ন মেঘনা নদীর পাড়েও সকাল-সন্ধ্যা দু’বেলা বসছে ইলিশ হাট। প্রকাশ্যে ইলিশের বেচাকেনা। এই দুই স্থানের মেঘনা নদীর পাড়ে অন্তত অর্ধশতাধিক জাল ভর্তি নৌকার দৃশ্যও দেখা যাচ্ছে নদীতে মাছ ধরার এই নিষিদ্ধ সময়ে । এখানকার জেলেরা প্রকাশ্যেই নৌকায় বসে বসে মাছ ধরার পর জালে জমে থাকা ময়লা পরিষ্কার করছে এবং পরবর্তীতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন দৃশ্যও দেখা যাচ্ছে নিয়মিত। জেলেদের এই বেপরোয়া অবস্থা দেখে এই অঞ্চলে ইলিশ সহ সকল মাছ ধরার উপর যে ২২দিনের নিষেধাজ্ঞা চলছে তা বুঝার কোন উপায়ই নেই।

অন্যদিকে, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দেড় কিলোমিটার দক্ষিণে একলাশপুর লঞ্চঘাট সংলগ্ন স্থানে চলছে অস্থায়ী দু’টি ইলিশের আড়ৎ। আর এই আড়ৎ চালাচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের উপজেলার শীর্ষ পর্যায়ের এক ছাত্রনেতা।

এছাড়াও মেঘনা নদীর পূর্বপাড়ের বাহাদুরপুর, জনতা বাজার, বাবুবাজার, ছটাকী বাজার সহ কয়েকটি বাজারে প্রকাশ্যে ইলিশ বেচাকেনার খবর পাওয়া যায়।

উপজেলার মূল ভূখণ্ডের পূর্বপাড়েই যেখানে উপজেলা টাক্সফোর্স চাইলেই কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই মা ইলিশ রক্ষায় কঠোর হচ্ছে অভিযান করতে পারে সেখানেই ঢিমে তাল । কিন্তু  মেঘনা নদীর পশ্চিমপাড় যেখানে অভিযানে গেলে পদে পদেই প্রতিবন্ধকতা, পুলিশ ও সাংবাদিকের উপর হামলা হয় সেই চরউমেদ, বোরচর, চরকাশিম, বাহেরচর, চরওয়েষ্টার সহ চলাঞ্চল থাকছে উপজেলা টাক্সফোর্সের অভিযানের একেবারেই বাইরে। টাক্সফোর্সের মন্তব্য, চরাঞ্চালের জেলেরা খুবই বেপরোয়া।

খোজখবর মতে, চরাঞ্চলের জেলেরা মা ইলিশ শিকার করছে নির্দ্বিধায়। নেই কোন প্রতিবন্ধকতা। এমনকি অন্যান্যবারের মতো এবারেও চরাঞ্চলে বসেছে ৫’এর অধিক ইলিশ বিক্রির আড়ৎ। এচাড়াও স্থানীয় প্রতি ঘরেই বাণিজ্যিকভাবে ইলিশ সংরক্ষণের জন্য রয়েছে একাধিক ডিপ ফ্রিজ।

উপজেলার মেঘনা নদীর মূল ভূখণ্ড পূর্বপাড় ও চরাঞ্চলের পশ্চিম পাড়ে ইলিশেরহাট ও ইলিশের আড়ৎ ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে ইলিশ বিক্রির দৃশ্যতো প্রতিনিয়তই।

নাম প্রকাশ না করা শর্তে মেঘনা পাড়ের কয়েকজন জেলে জানান, তারা স্থানীয় নৌ পুলিশ ফাঁড়ির সাথে রফা দফা করেই মাছ শিকারে নেমেছেন।

কথা হলে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির কাছাকাছি এবং মেঘনা নদীর পাড়ের ৩টি স্পটে নিয়মিত ইলিশ বিক্রি করার ঘটনা মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমীন জানেন বলে স্বীকার করেন। তবে তার নৌ সীমানার চরউমেদ, বোরচর, চরকাশিম, বাহেরচর, চরওয়েষ্টার অঞ্চলের মেঘনা নদীতে নিয়মিত ইলিশ শিকার ও তীরে ইলিশের হাট ও আড়ৎ বসার বিষয়টি তিনি জানেন না বলে জানান।

এ বিষয়টি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, এরা নদীর পাড়ে ট্রলারের (ইঞ্জিন চালিত নৌকা) মধ্যে রেখেই ইলিশ বিক্রি করে। একটা ট্রলার ধরলে অন্য ট্রলারগুলো দ্রুত নদীর মাঝে চলে যায়। জেলেরা ডাবল চ্যালেঞ্জার ইঞ্জিনের ট্রলার ব্যবহার করার কারণে মাছ বিক্রি ও মাছ ধরার সময় এদেরকে ধরা অনেক কঠিন। তাছাড়া, অভিজানের জন্য আমরা কোন স্পিডবোটও পাই নেই।

উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, কিছু প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা নদীতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০