chandpurdarpan
১৭ জুন ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

স্টাফ রিপোর্টার :

ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা কেরাতে একাডেমির সহযোগিতায় আন্তক্লাব কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, কারাতে সম্পর্কে এত ভালো বুঝিনা, তবে এটি অতিব প্রয়োজনীয়। এটির প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

জেলা প্রশাসক বলেন, আজকের এই আয়োজন দেখে খুবই ভালো লেগেছে। যারা অভিভাবক উপস্থিত হয়েছেন তারা খুবই সচেতন। কারণ সচেতন ছাড়া সন্তানদের এই প্রশিক্ষণে দেয়ার জন্য আগ্রহ থাকে না। আমি বলবো আপনারা অন্য অভিভাবকদেরকেও এই কারাতে প্রশিক্ষণের জন্য উৎসাহ দিবেন। প্রতিযোগিতায় বিজয়ী সকলকে শুভ কামনা জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথিরব বক্তব্য দেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জেলা কেরাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী।

পুরস্কার বিতরণ পূর্বে অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিরা তাদের কারাতে নৈপুন্য দেখান এবং বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে  ৪ ক্যাটাগরিতে ৪২ জনকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০