chandpurdarpan
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

Oplus_131072

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সভার মূল লক্ষ্য ছিল বিচারিক কার্যক্রমের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ফৌজদারি মামলার তদন্ত ও বিচার ব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদার করা।

শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায় আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বলেন বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকরতার উপর রাষ্ট্রের আইন শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে। ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ। আইন প্রয়োগে পেশাদারিত্ব  এবং   মামলার তদন্ত প্রক্রিয়ায় দক্ষতা প্রমাণের মাধ্যমে অপরাধীদের সাজার হার বাড়ানোর ক্ষেত্রে মনোযোগী হওয়ার জন্য তাগিদ দেন।

কনফারেন্সে আলোচনা করা হয় চুরি ও ডাকাতি মামলায় লুণ্ঠিত মালামাল উদ্ধার কার্যক্রম, মাদক মামলা, বাল্কহেড সংশ্লিষ্ট মামলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-নিরাপত্তা অধ্যাদেশ, ১৯৭৬ এর প্রয়োগ, মৎস্য আইনের মামলায় সামারি ট্রায়ালের প্রয়োগ এবং বিচারিক কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা ও তা নিরসনে করণীয় বিষয়। এছাড়া মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি, বিচারিক সেবা উন্নয়ন এবং বিচারিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও সেবামূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান। সভায় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ও অন্যান্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ।

জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন জেলা নৌ পুলিশের প্রতিনিধি, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, চাঁদপুর কোস্ট গার্ডের প্রতিনিধি, জেল সুপারের প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবর বেপারী ও সাধারণ সম্পাদক  অ্যাড. জসিম মেহেদী,  রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি অ্যাড. কুহিনুর রশিদ।

সভায় বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া আইনের শাসন সমুন্নত রাখতে ও ন্যয়বিচার প্রতিষ্ঠায় আইন প্রয়োগে পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০