chandpurdarpan
৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

বিজ্ঞানে যুক্তি বিজ্ঞানে মুক্তি – এই শ্লোগানকে সামে রেখে চাঁদপুরে বৃহস্পতিবার  ৮ অক্টোবর চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬ । চাঁদপুর জেলা সুহৃদ সমাবেশের আয়োজনে দিনব্যাপী এই প্রানবন্ত   বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। এছাড়া বিজয়ী দলের শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে সাইরা ইসলাম বহরদার।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুরান বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি এগিয়ে রয়েছে, যা অত্যন্ত আনন্দের সংবাদ। একই সাথে তিনি ছেলেদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার এবং যুক্তিবাদী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক সারাদেশব্যাপী  দৈনিক সমকাল এর এই আয়োজনে ধন্যবাদ জানান এবং এটি তারা অব্যাহত রেখেছেন এতে করে বিজ্ঞান চর্চায়  শিক্ষার্থীরা এগিয়ে যাবে।
জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আহ্ছান সুফিয়ানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইকবালুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাসেম।
এদিকে সকালে এর উদ্বোধন ঘোষনা করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকবালুর রহমান।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন শিশু একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান খান, আবু সায়েমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, জাতীয় টেলিভিশন বিতার্কিক মোঃ জিহাদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ তাহসিন বায়েজিদ মুন্সী ইসি এবং সাবেক ডিবেটর ও বিচারক মিঠুন চন্দ্র ত্রিপুরা। মডারেটর হিসাবে ছিলেন সাবেক বিতার্কিক রিয়াজ রহমান রিফাত।   প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

১

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

২

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৩

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৪

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৫

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৬

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

৮

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

৯

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১০

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১১

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১২

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৩

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৪

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৫

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৬

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৭

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৯

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

২০