chandpurdarpan
২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে মা ইলিশ ধরার নিষিদ্ধের সময়ে মেঘনাপাড়ের হোটেল গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ

চাঁদপুরে মা ইলিশ ধরার নিষিদ্ধের সময়ে

মেঘনাপাড়ের হোটেল গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর : ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ সহ সকল মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে প্রজনন এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা পরের বাজারের ভাতের হোটেলগুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ।

ভোজনবিলাসী বাঙালীর ইলিশ ভাজা অনেক প্রিয়। তাইতো উপজেলার মেঘনা পাড়ের ষাটনল বাজার, ছটাকি বাজার, মোহনপুর বাজার, চরকাশিম বাজার, এখলাপুর বাজার, আনন্দ বাজার, আমিরাবাদ বাজারের ভাতের হোটেলগুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিমওয়ালা ইলিশ ভাজা। এ অঞ্চলের মানুষের কাছে ডিমবিহীন ইলিশের চেয়ে ডিমওয়ালা ইলিশের কদর অনেক বেশী। চাহিদা বেশি হওয়ায় স্থানীয় হোটেলগুলোতে ডিমওয়ালা ইলিশ ভাজার দামটাও এখন খানিকটা বেশি।

খোঁজ খবরে জানা যায়, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ৩০০ মিটারের দূরত্বের মধ্যে মেঘনা পাড়ের মোহনপুর বাজার। সেই বাজারেই উপজেলা সাব রেজিস্ট্রি অফিস। সপ্তাহের রবি ও সোমবার এখানে জমি রেজিস্ট্রি হয়। সপ্তাহে মাত্র দুদিন রেজিস্ট্রি হওয়ার কারণে এই দুই দিনে ৪ শতাধিক রেজিস্ট্রি সম্পন্ন হয় বলে জানা গেছে। ৪০০শ’ রেজিস্ট্রি তে ৮০০শ’ পক্ষ। জমি রেজিস্ট্রি তে তাই প্রচুর লোক সমাগম ঘটে এবং জমি রেজিস্ট্রি করতে আসার কারণে তাদের হাতে থাকে পর্যাপ্ত নগদ টাকা।

তাইতো, গতকাল রোববার (২৫ অক্টোবর) রেজিস্ট্রি অফিস খোলার দিনে স্থানীয় মোহনপুর বাজারের ভাতের হোটেল গুলোতে প্রচুর ইলিশ ভাজা বিক্রির দৃশ্য দেখা গিয়েছে।

আইন অমান্য করে স্থানীয় হাটবাজার বা হোটেলে ইলিশ বিক্রি হতে দেখলে সচেতন নাগরিক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা জরুরি হলেও এলাকার লোকজন তথ্য দেয়াটা ঝামেলা বা ঝুঁকিপূর্ণ ভেবে তথ্য দিতে চান না বলে জানান মেঘনা পাড়ের কয়েকজন স্কুল শিক্ষক।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, ইলিশ প্রজননের সরকার নির্ধারিত এই নিষিদ্ধ সময়ে স্থানীয় হাটবাজার ও হোটেল-রেস্তোরাঁয় অবাধে ইলিশ বিক্রি যা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে মারাত্মক প্রতিবন্ধকতা। প্রজনন মৌসুমে ইলিশ প্রজননের এই এলাকায় প্রশাসনের কঠোর হওয়ার পাশাপাশি স্থানীয় সচেতন মহলের ভূমিকা রাখা উচিত। এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা হোটেলে ইলিশ পরিবেশন করে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, মাছ ধরা নিষিদ্ধ এলাকার হোটেল রেস্তোরাতেও খাওয়ার জন্য ইলিশ পরিবেশন করা সম্পন্ন নিষিদ্ধ। এরকমটা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, মা ইলিশ শিকারের নিষিদ্ধ সময়ে মৎস্য সম্পদ বৃদ্ধির কথা চিন্তা করে হলেও স্থানীয় সচেতন মানুষদের এ বিষয়ে ভূমিকা রাখা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২

চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে : জেলা প্রশাসক 

৩

চাঁদপুরে মা ইলিশ ধরার নিষিদ্ধের সময়ে মেঘনাপাড়ের হোটেল গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ

৪

চাঁদপুরে পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ॥ থানায় জিডি

৫

নিষেধাজ্ঞার সময় হাইমচরে হোটেলে ইলিশ বিক্রি ॥ মালিকের অর্থদন্ড

৬

মতলব উত্তরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট !

৭

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৮

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

৯

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

১২

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

১৩

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

১৫

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৬

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১৮

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১৯

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

২০