Chandpur Darpan
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাজীগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চাঁদপুর সদর সেমিফাইনালে

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে  হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দলকে ২-১ গোলে হারিয়েছে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা দল। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ৪র্থ খেলায় চাঁদপুর সদর জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা বনাম শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা দল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মতলব উত্তর বনাম চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা দল।
এদিকে বৃহস্পতিবার ম্যাচের শুরুতে চাঁদপুর সদর বনাম হাজীগঞ্জ উপজেলার খেলোয়াড় এবং কর্মকর্তাদের সাথে পরিচিত হন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  একরামুল সিদ্দিকী।
টসে জয়ী হাজীগঞ্জ উপজেলা প্রথম ২ মিনিটেই পেনাল্টিতে ১ গোল হজম করে। পেনাল্টিতে গোল দেয় চাঁদপুর সদরের ইয়াছিন। ১০ মিনিটের মাথায় আরেকটি গোল পায় চাঁদপুর সদর উপজেলা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে হাজীগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থা। দ্বিতীয় গোলটি দেয় চাঁদপুর সদর উপজেলার অধিনায়ক আশিক।
খেলার দ্বিতীয়ার্ধে বিধি বহি:ভুতভাবে ফাউল করায় চাঁদপুর সদর উপজেলার সিমরান ১২ নং জার্সিধারী খেলোয়াড় লাল কার্ড পান। খেলার ৮১ মিনিটে হাজীগঞ্জ ১ টি গোল পরিশোধ করে। ফলে ২-১ ব্যবধানে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা জয়লাভ করে। খেলা উপভোগ করার জন্য বহু সংখ্যক দর্শক সমাগম হয়।
চাঁদপুর সদর ও হাজিগঞ্জ উপজেলা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁদপুর সদরের গোলকিপার কাউসার। ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও আরডিসি মোহাম্মদ আল এমরান খানসহ অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০