admin
১৫ জুন ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসছে নেপাল থেকে

ভারতের গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে আবারও বিদ্যুৎ আমদানি শুরু করেছে বাংলাদেশ।

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী রোববার প্রথম প্রহর থেকে (রাত ১২টার পর) বিদ্যুৎ আসা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

তিনি জানান, “নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। এই বিদ্যুৎ ১৫ নভেম্বর পর্যন্ত ছয় মাস বাংলাদেশে সরবরাহ করবে নেপাল।”

গত বছরের ১১ জুন আওয়ামী লীগ সরকারে থাকার সময় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।

তখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ ৬ দশমিক ৪ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ টাকা। এই দাম বাংলাদেশের গড় বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের (১১ টাকার বেশি) তুলনায় কম।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়, গত অক্টোবর মাসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিপক্ষীয় এক চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভেপার নিগম লিমিটেড (এনভিভিএন) এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অংশগ্রহণ করে।

এই চুক্তির আওতায় গত নভেম্বর মাসে কয়েকদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। তবে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

চুক্তি অনুযায়ী ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগে বিগত আওয়ামী লীগ সরকার প্রায় ছয় বছর ধরে ভারত ও নেপালের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। নেপাল আগ্রহ দেখালেও ভারতের নানা শর্তে বিষয়টি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গত বছর এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০