Chandpur Darpan
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইমচর-চাঁদপুর সড়কের ৪০ বছরের পুরনো ব্রিজ আজ মরণফাঁদে পরিণত 

Oplus_131072

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ হাইমচর উপজেলায় প্রবেশের প্রধান সড়ক আলগী বাজার-কাটাখালী সড়কের একটি পুরোনো ব্রিজ এখন হাজার হাজার মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ৪০ বছরেরও বেশি পুরোনো এই ব্রিজটির মাঝখানে একটি অংশ ভেঙে গেছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলগী বাজার সংলগ্ন মানিক দত্তের বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর নির্মিত এই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাইমচরের হাজার হাজার বাসিন্দা জেলা শহরে যাতায়াত করেন। সিএনজি, প্রাইভেটকার, অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন চলাচল করে এই ভাঙা ব্রিজের ওপর দিয়ে।
স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং গাড়ি চালকরা জানিয়েছেন তাদের উদ্বেগের কথা। স্থানীয়দের মতে, ব্রিজটি এতটাই জরাজীর্ণ যে যেকোনো সময় এটি ভেঙে যানবাহনসহ খালে পড়ে যেতে পারে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্কের মধ্যে দিয়ে এই ব্রিজ পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে।
একজন গাড়ি চালক বলেন, “হঠাৎ করেই ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে গেছে। পুরোনো হওয়ায় এখন পুরো ব্রিজটিই ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা যাত্রী নিয়ে এই পথে চলাচল করতে খুব আতঙ্কে আছি।”
এ বিষয়ে হাইমচর উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল হাসান বলেন, ” এখানে দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কোন প্রকল্পের মাধ্যমে তা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি।
এলাকাবাসীর জোর দাবি, স্থানীয় প্রশাসন যেন দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণ করে এই মরণফাঁদ থেকে তাদের মুক্তি দেয়। বর্তমানে ভাঙা এই ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন ঝুঁকি বাড়ছে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০