Chandpur Darpan
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহমাহমুদপুর ইউনিয়নে টিসিবি পণ্য ক্রয় বিক্রয়: শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতৃবৃন্দের পরিদর্শণ

মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে টিসিবি পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রয় পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ নির্বাচনী আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জননেতা শেখ ফরিদ আহমেদ মানিকসহ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গত ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি আকস্মিকভাবে বিএনপি সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের আসেন। পরিষদে এসে তিনি ঘুরে ঘুরে উক্ত কার্যক্রম দেখেন এবং বিক্রয় ডিলার, ক্রেতা ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত কথা বলে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস আখন্দ রোকন ও ক্রেতাদের কাছে পণ্য ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার অনিয়ম বা অভিযোগ আছে কিনা জানতে চান। এসময় তিনি কারো কাছ থেকে কোনো প্রকার অভিযোগ পাননি। তাই তিনি উক্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে শেখ ফরিদ আহমেদ মানিক সহ সফর সঙ্গী হিসেবে অন্যন্যা অতিথিদেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস আখন্দ রোকন ইউপি সদস্য ও প্রশাসনিক বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানান।
উক্ত কার্যক্রম পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ইউপি সদস্য কবির হোসের রনি, ইব্রাহিম তালুকদার, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আবেদীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এর আগে ক্রয় বিক্রয় কার্যক্রমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর সার্বিক সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখে। এবার ৯২১ জন সচল নিবন্ধিত কার্ডধারী উক্ত পণ্য ক্রয়ের সুযোগ পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০