chandpurdarpan
৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ এপ্রিল (রোববার) বিকাল ৪টায় চাঁদপুর  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, আমাদের জ্বালানী তেল তেমন সংকট নেই। যারা জ্বালানী তেল মজুদ করবে। সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো। নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ রয়েছে, যারা জাটকা ইলিশ ধরে তাদের বিরুদ্ধে অভিযান করবো। আমাদের সামনে এসএসসি পরিক্ষা রয়েছে। স্ন্দুর ভাবে পরীক্ষা বাস্তবায়ন করার সকল ব্যবস্থা নেওয়া হবো। নকলের প্রতি আমরা জিরো টলারেন্স, নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে। আপনারা বলেছেন, মিটিং সাংবাদিক থাকতে পারবে কিনা। কিছু কিছু মিটিং এ সাংবাদিক থাকা যায় না। যারা কমিটির সদস্য (প্রেসক্লাব)  মিটিং এ সাংবাদিক থাকা যায়। আপনারা যদি চান প্রতিটা মিটিং এর প্রেস ব্রিফিং দিতে পারি। আমরা সরকারি চাকুরীতে যারা আছি, আমরা সবাই আপনাদের সার্বক্ষনিক অতিথি। আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি। আমি ব্যক্তিগত ভাবে সততার সাথে কাজ করবো এবং সততার সাথে কাজ করে যেতে চাই। কোন নিউজ টিভির স্কলে যাওয়ার আগে, যেন আমি জানতে পারি, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে পারবো।

জেলা প্রশাসক বলেন, আমি পরিবেশ নিয়ে কাজ করব। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান দেয়া হবে। পলিথিন বিরুদ্ধে কাজ করা হবে। চাঁদপুর জেলার সংস্কৃতি খুবই শক্তিশালী, চাঁদপুরে খুব গুনী শিল্পী আছে। সাংস্কৃতিককে উজ্জ্বীবিত করার জন্য আমি কাজ করবো। আমরা একসাথে মাদক, কিশোর গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ করবো। সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চাঁদপুর গড়তে পারব। আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের কাজে সহযোগিতা করবেন। জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা  রাখবেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেস ক্লাব ১৯৭০ সালে প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমানে প্রেসক্লাবের গঠনতন্ত্র খুবই শক্তিশালী। চাঁদপুর প্রেসক্লাব সারাদেশের জন্য মডেল। চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে, মানবতার কল্যাণে ও সৃজনশীলভাবে কাজ করছে। চাঁদপুরের সাংবাদিকরা জনপ্রশাসন বান্ধব। সাংবাদিকরা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ সকলের সাথে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে।  চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদ আহমেদ মানিক মহোদয় চাঁদপুরের উন্নয়নে অনেক  পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এক্ষত্রে আশা করছি প্রশাসনও সহযোগিতা করবে। চাঁদপুর প্রেসক্লাব পাশে রয়েছে।

তিনি বলেন, সাংবদপত্র ও সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা পেশা কে সম্মানজনক পেশা হিসেবে গুরুত্ব দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের গুরুত্ব দেন।  এবারের পবিত্র ঈদুল ফিতরের সাংবাদিকদের ফোন করেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন।জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে,সম্মান দিতে হবে । আমরা পেশা দারিত্বের সাথে সাংবাদিকতা করি। চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুরের  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: লুৎফর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, সাবেক সভাপতি শরীফ চৌধুরী,  সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি রহিম বাদশা, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন,  প্রেস ক্লাবের সদস্য ফারুক আহম্মেদ, আলম পলাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্টের অ্যাসোসিয়েশন সভাপতি এডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, সাংবাদিক আব্দুর রহমান, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো: শরিফুল ইসলাম, সাংবাদিক মো: ইলিয়াস।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আল ইমরান শোভন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম রনি,  প্রেসক্লাব সদস্য নেয়ামত হোসেন,  জাকির হোসেন, ফরিদ হাসান, হাসান মাহমুদ, সাংবাদিক শাহরিয়া পলাশ,  সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক মো. নিজাম, সাংবাদিক বিপ্লব সরকার, সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, সাংবাদিক এমরান হোসেন রাজন, সাংবাদিক কে এম মাসুদ, সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক কামরুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতেই নবাগত জেলা প্রশাসক চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকদের সাথে পরিচিত হন। সভায় সাংবাদিকরা চাঁদপুর জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০