chandpurdarpan
৮ অক্টোবর ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে মতলব উত্তরের হাট বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ ডিম ছাড়ার জন্য মা ইলিশ সাগর থেকে মেঘনা নদীতে আসার কারনে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২৫ কিলোমিটারের এই অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
সকল মাছ ধরার উপর ২২ দিনের এই নিষেধাজ্ঞের সময়ে স্থানীয় হাট বছরগুলোতে ইলিশ বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও উপজেলার মেঘনা পাড়ের হাট বাজারগুলোতে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি করতে দেখা যাচ্ছে।
সচেতনতা বৃদ্ধিতে প্রচারণার অভাব, নিষেধাজ্ঞার কার্যক্রম বাস্তবায়নে মৎস্য বিভাগকে মাঠে খুঁজে না পাওয়ার কারনে ৯ হাজারেরও অধিক জেলে সংখ্যার এই উপজেলায় মা ইলিশ রক্ষার কার্যক্রম চলছে ঢিমেতাল। মৎস্য সম্পদ বৃদ্ধিতে মৎস্য বিভাগের এরকম দায়িত্বহীনতার কারণে হতাশা প্রকাশ করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী।
গত দুইদিন সরেজমিনে উপজেলার মেঘনা পাড়ের মা ইলিশ বিক্রি নিষিদ্ধ এলাকার বেলতলী বাজার, কালিপুর বাজার, বাবুবাজারের আশপাশ, দশানী বাজার, বোরচর, চরকাশিম, জনতা বাজার, একলাশপুর ও আনন্দবাজারেও প্রকাশ্যেই ইলিশ বেচা-কিনির দৃশ্য দেখা গেছে। কিছু কিছু জায়গায় ইলিশ বিক্রিতে লুকোচুরি করতে দেখা গেলেও অনেক বাজারে প্রকাশ্যেই বিক্রি করতে দেখাগেছে। কিছু কিছু জায়গায় বেচা কিনির বেপরোয়া দৃশ্য দেখে মনেই হয়নি এসময়ে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রির উপর এ অঞ্চলে সরকারের নিষেধাজ্ঞা চলছে।
স্থানীয় কয়েকটি বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা হলে তারা জানায়, বিগত সময়ে মা ইলিশ ধরার নিষিদ্ধের ২২ দিন সময় সীমার আগে উপজেলা মৎস বিভাগ বাজার কমিটিকে নিয়ে সভা করলেও এবার আমাদেরকে নিয়ে কোনো সভা হয়নি। কয়েকজন ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তারাও জানান, অন্যান্য সময়ে প্রতিটি ইউনিয়নে স্থানীয় জেলেদের নিয়ে সভা অনুষ্ঠিত হলেও এবারে সেরকম কোন সভা অনুষ্ঠিত না হওয়ার কথাই তারা জানান । খোঁজ খবরে জানা গেছে, এবারে মা ইলিস ধরার নিষেধাজ্ঞার প্রচার প্রচারনা ছিল একেবারেই দায় সার।
সনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সাথে মুঠফোনে কথা হলে তিনি জানান, পর্যাপ্ত জনবণের অভাব, ছোট একটি মাত্র স্পিড বোর্ড ও অর্থ সংকটের কারণে উপজেলার বিশাল অঞ্চল মনিটরিং করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০