chandpurdarpan
৭ অক্টোবর ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব বসতি দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও র‌্যালী

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। এবারের প্রতিপাদ্য ছিলো ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’। গতকাল সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদফতর, চাঁদপুর-এর যৌথ আয়োজনে বিশ^ বসতি দিবস আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাসিম রহমান টিটো। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া প্রমুখ।
প্রধান অতিথিসহ বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। প্রতিটি নাগরিকের জন্যে নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শহরের উন্নয়ন কেবল অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই, চাঁদপুর হোক একটি পরিকল্পিত, পরিবেশ বান্ধব ও নাগরিকবান্ধব শহরের মডেল।
সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, চাঁদপুর ডেভেলপার অ্যাসোসিয়েসনের নেতৃবৃন্দ, ঠিকাদার, বিভিন্ন পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
উল্লেখ্য, জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৬ সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০