Chandpur Darpan
৭ অক্টোবর ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলায় সরকারি বেসরকারি অফিস আদালত ও বিভিন্ন বাসা বাড়ি  ৪২০০ সংযোগের মধ্যে সচল রয়েছে ৭৩০ টি ॥ বন্ধ হওয়ার পথে বিটিসিএল 

সুজন চৌধুরী : বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এর কার্যক্রম বর্তমানে বন্ধ হওয়ার পথে। কোন এক সময় টেলিফোন সংযোগ নেয়ার জন্য দিনের পর দিন মানুষ অপেক্ষার দিন কাটাতো বিটিসিএল এর একটি সংযোগ নেয়ার জন্য। যেখানে সকাল থেকে রাত অবধি থাকতো জনসমাগম আজ সেখানে দেখা যাচ্ছে শুনশান নীরবতা। সেখানে এখন আর অফিস কর্মকর্তা ছাড়া বাইরের লোকজনদেরকে দেখতে পাওয়া যায় ঢিলে ঢালে চলছে অফিস কার্যক্রম। বর্তমানে বিটিসিএল এর সরকারি ওয়াইফাই কার্যক্রম ছাড়া আর অন্য কোন কাজ তেমন চোখে পড়ে না। পুরো অফিসে সরে জমিনে গিয়ে দেখা যায় অফিসে জনবলের রয়েছে অভাব। নতুন নিয়োগ কার্যক্রম বন্ধ পুরাতন যারা রয়েছে তাদেরকে দিয়েই চলছে পুরো অফিস কার্যক্রম। বিভিন্ন পদ রয়েছে শূন্য। যারা চাকরি থেকে পেনশনে চলে যাচ্ছেন ওই সমস্ত পদে আর নিয়োগ দেওয়া হয় না।
বাংলাদেশ কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএলে চাঁদপুর অফিসে গিয়ে জানা যায় যেখানে সংযোগ ছিলসরকারি বেসরকারি অফিস আদালত ও বিভিন্ন বাসা বাড়িতে  ৪২০০ বর্তমানে তা সচল রয়েছে ৭৩০ টি। তার কারণ হিসাবে জানা যায় পুরান বাজার ব্রিজের উপর পর পর দুইবার রিভার ক্যাবল তার চুরি হওয়ার কারণে পুরান বাজার সকল  প্রতিষ্ঠানের বিটিসি এল এর সকল সংযোগ বন্ধ রয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও বিটিসিএল কর্তৃপক্ষ কোন প্রকার সংযোগ দিতে পারছেন না।
এ ব্যাপারে বিটিসিএল এর টেকনিশিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান বর্তমানে আমাদের শহরের বিভিন্ন স্থানে নতুন সংযোগের চাহিদা থাকা সত্ত্বেও আমরা তা দিতে পারছি না। এদিকে, পুরান বাজার ব্রিজের  উপর পর পর দুবার নদীতে রিভার কেবল তার চুরি এবং যেখানে ভূগর্ভস্থ ৬০০ পেয়ার কেবল ছিল তার সবগুলো চুরি হয়ে যায়। পরবর্তীতে ৪০০ পেয়ার  ক্যাবল দিয়ে সংযোগ দেয়া হয়েছিল, কিন্তু উক্ত তারগুলো পুনরায় চুরি  হওয়ার কারনে পুরান বাজারে সম্পূর্ণরূপে সংযোগ  বন্ধ হয়ে যায়। এমতাঅবস্থায় ভূগর্ভস্থ তারের অভাবে পুনরায় তা আর চালু করা সম্ভব হয়নি।
অন্যদিকে শহরের গাছ তলা ব্রিজের উপর থেকেও দুবার ভূগর্ভস্থ তার চুরি হওয়ার কারণে সেখানে ও সংযোগ বন্ধ রয়েছে। বর্তমানে সাইবার অপটিক্যাল তারের মাধ্যমে মেরিন একাডেমি সহ বেশ কয়েকটি সরকারি অফিস সচল রয়েছে। বিটিসিএল এর টেকনিশিয়ান জাহাঙ্গীর হোসেন আরো জানান কপার কেবল তার  আগে খুলনা কেবল ফ্যাক্টরিতে তৈরি হতো বর্তমানে তা উৎপাদন বন্ধ থাকার কারণে নতুনকরে কোন প্রকার সংযোগ দেওয়া সম্ভব হয় না।
সরেজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে বিটিসি এল এর সংযোগ কার্যক্রম বন্ধ থাকার কারণে শুধুমাত্র বিটিসিএল এর ওয়াইফাই সংযোগ নেয়ার জন্য লোকসমাগম দেখা যায় কিন্তু শেখানেও সচরাচর সব জায়গায় সংযোগ দেয়া যাচ্ছে না। যার চাহিদা রয়েছে অপ্রতুল। অন্যদিকে যে সমস্ত পুরনো লোকজন রিটায়ার্ড হচ্ছেন সেখানে আর নতুন করে কোন প্রকার লোক উক্ত প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হচ্ছে না ফলে  উক্ত প্রতিষ্ঠানে লোক বলেরও অভাব  রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০