Chandpur Darpan
৪ অক্টোবর ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলেই দেশের ভাগ্যোন্নয়ন হবে : ড.জালাল উদ্দিন

মতলব দক্ষিণ অফিস ঃ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে যেকোন মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং আমি আপনি কেউই ভাল থাকবো না।
শুক্রবার (৩ অক্টোবর) নারায়ণপুর পৌরসভা এলাকায় ৪নং নারায়নপুর ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন আরো বলেন, আমি আমার জন্য ভোট চাইতে আসি নাই। আমি আজকে মা বোনদের কাছে আসছি ধানের শীষে ভোট চাইতে। আপনারা সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনবেন। তাহলে আমরা সবাই ভাল থাকবে, আমাদের বাংলাদেশ ভাল থাকবে। আমি মনোনয়ন পেলাম কি পেলাম না, আমি এমপি হলাম কি হলাম না, তাতে কিছু যায় আসে না। আমি চাই বিএনপিকে যেকোনো মূল্যে ক্ষমতায় আনতে।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মুন্সির সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মুজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. শোয়েব আহমেদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, ২ নং নায়েরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিলানী তালুকদার,  ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আনোয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক নুরু বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিঠু তালুকদার, শাহরিয়ার বৈদ্য ২নং নায়েরগাঁও ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন বৈদ্য, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বকাউল সদস্য সচিব বাবু।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র ব্যবস্থায়  কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নই হতে পারে একমাত্র পথ। তারা বলেন, এই কর্মসূচি জনগণের প্রত্যাশা ও সময়ের দাবির সাথে সঙ্গতিপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০