chandpurdarpan
২৩ অক্টোবর ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে জনগুরুপূর্ণ সড়ক নির্মাণে প্রায় ৬ কোটি টাকার কাজের গতি এসেছে নিম্নমানের ইট ব্যবহারে!

 

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ  এ যেন শাক দিয়ে মাছ ঢাকার অবস্থা। নিচে নিম্নমানের ইট বিছিয়ে দ্রুত এর উপরে কিছুটা ভালো ইট বিছিয়ে ঠিকাদারের নির্দেশে দ্রুতলয়ে কাজ করে চলছেন শ্রমিকরা। অথচ এই সড়ক নির্মাণে ধীরগতির অভিযোগ ছিলো এলাকাবাসীর। কিন্তু হঠাৎ করেই কেনো সড়কের এইচবিবি’র কাজ করতে গিয়ে দ্রুত করছে, অনিয়ম ঢাকতে এমন কাজ করছে, এলাকাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে সরজমিনে গিয়েই। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জে একটি জনগুরুপূর্ণ সড়ক নির্মাণের কাজের।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আইআরডিপি-৩ প্রকল্পের আওতায় ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি-চান্দ্রা সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। ২০২৪-২৫ অর্থ বছরে সড়কের ৮শত ২৫ মিটার ৫ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান এমজেএআইজেবি। সড়ক নির্মাণের প্রথম থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান ধরিগতিতে মাটির কাজ ও সড়কের দুই পাশের পাইলিং কাজ করে। কিন্তু গত কিছুদিন থেকে সড়কের মূল কাজ এইবিবি’র কাজ শুরু করে তারা। কিন্তু তারা এবার ধীরগতির পরিবর্তে দ্রুতগতিতে কাজ করতে থাকে। এতে সন্দেহ বাঁধে স্থানীয় লোকজনের । অভিযোগ উঠে এইচবিবি কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান নিচে নিম্নমানের ইট বিছিয়ে দ্রুত লয়ে উপরে স্তরের ইটও বিছিয়ে দিচ্ছে, উপরে দিচ্ছে বালি যাতে নিচের ইট না দেখা যায়।

স্থানীয় লোকজনের এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর ২০২৫) সরেজমিন গেলে অনিয়মের চিত্র সামনে চলে আসে। দেখা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা এইচবিবির কাজ করছেন। নিচে নিম্নমানের ইট বিছানোর পর দ্রুত উপরের স্তরের ইট বসাচ্ছেন। কেউ ইট বিছাচ্ছেন আবার কেউ উপরে বালি ছিটিয়ে দিচ্ছেন। অনিয়মের মধ্যদিয়ে কাজ চলমান থাকলেও প্রকৌশল বিভাগের কোন কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি। ফলে সুযোগের সদব্যবহার করার চেষ্টা করেন ঠিকদারী প্রতিষ্ঠান।

গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হলে নিম্নমানের ইটের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন নিম্নমানের ইটের কথা স্বীকার করে শ্রমিকদের ইট উঠিয়ে ফেলার নিদের্শনা দেয়।

বিক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ ও ইব্রাহীম মিয়াসহ আরো কয়েকজন বলেন, সড়ক নির্মাণ কাজও ধীর গতিতে চলচিল। এখন আবার তারা নিম্নমানের ইট এনে কাজ করছে, এই ইট বেশি দিন টিকবেনা। আগেও তারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছে।

নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজের তদারকির দায়িত্বে থাকা হাবিবুর রহমান ভুেট্টা ও শাকিল আহমেদ বলেন, কিছু ইট নিম্নমানের চলে এসেছে। আমরা সড়ক থেকে সেগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলোর পরিবর্তে ভালো ইট দিয়ে কাজ চলবে। ইতিপুর্বে কাজের ধীরগতির বিষয়ে তারা বলেন, এলজিইডি তাদের ৬মাস কাজ করতে দেয়নি।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ জানান, নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি জেনেছি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলেছি নিম্নমানের ইট সরিয়ে নিতে। ঘটনাস্থল পরিদর্শন করে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০