chandpurdarpan
১০ নভেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে মতলব উত্তরে ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ 

শনিবার শাহবাগে সহকারি শিক্ষকদের আন্দোলনে আহত মতলব উত্তর উপজেলার কয়েকজন শিক্ষক।

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর : ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি আদায় ও ঢাকার শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে রবিবার (৯ নভেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল হোসেন জানান, উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে তবে সহকারী শিক্ষকরা তাদের দাবি দাওয়ার আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে।
শিক্ষকদের দাবির মুখপাত্র প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি  মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিবৃতিতে বলেন, “শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ওপর চাপানো হয়েছে। তাই তাদের পদত্যাগ দাবি করা হয়েছে।”
তিনি আরো জানান, ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।
আন্দোলনে অংশ নিয়ে শাহবাগে পুলিশী হামলার শিকার হওয়া মতলব উত্তর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন জানান, পুলিশের হামলায় আমাদের মতলব উত্তর উপজেলার সহকর্মী ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল হালিম, ছোট চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের রফিকুল ইসলাম, তালতলী প্রাথমিক বিদ্যালয়ের ফরিদ আহমেদ, ফরাজীকান্দি প্রাথমিক বিদ্যালয়ের শাহনাজ আক্তার, লুধুয়া প্রাথমিক বিদ্যালয়ের আব্দুর রাজ্জাক, আবুরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের কোহিনুর আক্তার সহ আরো কয়েকজন আহত হয়। আমি নিজেও কিছুটা আহত কিন্তু নেতৃত্বে থাকার কারণে আমার মাঠে না থাকার কোনো সুযোগ নেই। কেননা, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো জানান, দেশে সহকারী শিক্ষকদের একাধিক সংগঠন থাকলেও সকলে মিলে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ গড়ে তোলার মাধ্যমে আমরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তা ১০ম গ্রেডে করার দাবিতে এখন আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০