chandpurdarpan
১৫ মার্চ ২০২৬, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাসি মাংস ও মেয়াদোত্তীর্ণ বাদাম এবং মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনিং প্রতিষ্ঠানকে জরিমানা

Oplus_16908288

 

স্টাফ রিপোর্টার :

বাসি-পচা রান্না করা মাংস ও মেয়াদোত্তীর্ণ বাদাম এবং মাওয়া সংরক্ষণের অভিযোগের প্রমাণ পাওয়ায় চাঁদপুর শহরের আলোচিত দু খাবার রেস্টুরেন্ট কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, চাঁদপুর শহরের পৌর নিউমার্কেট ও জোড় পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ফ্রিজে কাঁচা মাংসের সাথে ৮০ পিচ রান্না করা রাইচযুক্ত বাসি মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইনকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইনিংকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। তিনি আরো জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে এবং পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এ সময় বাসি রান্না করা মাংস, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে চাঁদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০