chandpurdarpan
৮ ডিসেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনেক দিন ভোট দিতে পারেননি এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে পাড়া-মহল্লায়, বাড়ি থেকে বাড়ি সবখানেই ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।

একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো। অনেক দিন ভোট দিতে পারেননি, এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন। আপনাদের সাথে দেখা করতে এসেছি। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতায়, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আামাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশ এই মুহূর্তে বেগম খালেদা জিয়া ছাড়া আমাদের আর কোন অভিভাবক নেই।

শুরুতে ওয়ার্ডের মতলব রোড থেকে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ওয়ার্ডের ঝিন্টু মালের বাড়ি, উত্তর আশিকার্টি মজুমদার বাড়ী বালু মাঠে উঠান বৈঠক, বাবুরহাট মডেল টাউন দীঘিরপাড় বালুর মাঠে উঠান বৈঠকসহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লায়, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগে জেলা বিএনপির খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, ইমান আলী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য শেখ সালমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. কোহিনূর রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল মাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর পাটওয়ারী, সাবেক সভাপতি মহসিন মজুমদার লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০