chandpurdarpan
৩ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যতক্ষণ পর্যন্ত একটা মানুষের রক্ত নিরাপদ নয় ততক্ষণ পর্যন্ত তার রক্ত নেয়া যায় না : জেলা প্রশাসক 

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আলোচনাসহ বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন।  ছবি : চাঁদপুর দর্পণ।

সুজন চৌধুরী : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, যতক্ষণ পর্যন্ত একটা মানুষের রক্ত নিরাপদ নয়, ততক্ষণ পর্যন্ত রক্ত নেয়া যায় না। সমাজে এমন কিছু সংগঠন আছে যারা রক্ত প্রদান করে আবার প্রচার পাওয়ার জন্য কিছু ব্যক্তি ও সংগঠন আছে তারা সারা বছর তেমন কোন কাজ করে না, কিন্তু তারা স্বেচ্ছায় রক্তদান করে। চাঁদপুর শহরে হরহামেশায় দেখা যায় তারা রক্তদান কর্মসূচি পালন করছে তার মানে এই রক্তদান সঠিকভাবে কাজে লাগছে না। নিয়ম-নীতি মেনে রক্তদান কর্মসূচি পালন করতে হবে এবং রক্তদান কর্মসূচিতে জেলা প্রশাসনের অনুমতি লাগবে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোন প্রকার রক্তদান কর্মসূচি করতে পারবে না।
গতকাল সোমবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ, চাঁদপুর-এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি র‌্যালি বের হয়ে একই স্থানে শেষ হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাও. খাজা আহমদুল্লাহ, চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট প্রধান ওমর বিন ইউসুফসহ সংশ্লিষ্ট অংশীজন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ ‘সন্ধানী’। রক্তদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি মানুষের চক্ষু ব্যাংক হিসেবেও কাজ করে। অন্যান্য সংগঠনও মানবিক এই কাজটি করে আসছে। আমরা যদি মানুষকে বোঝাতে পারি তাহলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বেগবান হবে। মৃত্যুর আগে স্বেচ্ছাপ্রণোদিত চক্ষুদানের বিষয়ে উৎসাহ প্রদান করতে হবে। আমার চোখ দিয়ে আরেকজন সমাজকে দেখতে পাবে– এর চেয়ে ভালো কাজ আর কী হতে পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষই পরকালের চিন্তা করে। এমন ভালো কাজের জন্যে সৃষ্টিকর্তার কাছে পুরস্কারের সুপারিশ পাবে। তাই আমি বলবো, রক্তদান এবং মরণোত্তর চক্ষুদানকে যদি বেগবান এবং উদ্বুদ্ধ করা যায়, তাহলে সেটি সমাজকে আলো দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০