Chandpur Darpan
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে দুই শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক চেকপোস্ট বাসিয়ে ২৩৭টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ১৫ মামলায় যানবাহন চালকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় লাইসেন্সবিহীন ১৫টি গাড়ি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর আর্মি ক্যাম্প হতে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চুরকুমিরা সড়কে চেক পোস্ট বসিয়ে ১২৭টি যানবাহনে তল্লাশি চালানো হয়। ট্রাফিক আইন লঙ্ঘন করায় এ সময় মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ৫ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে চেক পোস্ট বসিয়ে ১১০টি যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করায় মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ১০ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১৫টি গাড়ি জব্দ করে থানায় পাঠানো হয়।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০