chandpurdarpan
২৫ অক্টোবর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ায় বাধাঁ দেয়ার এসিডে ঝলসে গেল স্বামীর মুখ মন্ডল : ঘাতক স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ায় বাধাঁ দেয়ার এসিডে ঝলসে গেল স্বামীর মুখ মন্ডল। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মদনা গ্রামে। স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম পুলিশ সদস্য আহত স্বামীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে। ঘাতক স্ত্রীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার বেপারী বাড়ির মৃত আবিদ আলী বেপারির ছেলে আব্দুল জলিল বেপারী (৪০) দ্বিতীয় বিয়ে করে চামড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মদনা গ্রামের বসুর বাড়িতে ভাড়া থেকে এ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার প্রথম স্ত্রী নার্গিস বেগম তার গ্রামের বাড়িতে থাকেন। এখানে থাকার কারণে দ্বিতীয় স্ত্রী হিসেবে ফরিদগঞ্জ উপজেলার হাসা গ্রামের বেলগাছ তলা মিজি বাড়ির হাবিব মিজির মেয়ে নার্গিস বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে জলিল বেপারী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মদনা গ্রামে বসবাস শুরু করেন। জলিল বেপারী রিক্সা চালানোর কারণে দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম পরকীয়া প্রেম জরিয়ে পরেন।
আব্দুল জলিল জানান, ২৫ অক্টোবর শনিবার রাত আড়াটার দিকে ঘুমন্তবস্থায় তার দ্বিতীয় স্ত্রী মুখ মন্ডলে এসিড নিক্ষেপ করে রাতেই ঘর থেকে পালিয়ে গেছে।
গ্রাম পুলিশ সদস্য হারুন জানায়, সকালে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। তারা স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা তুলে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।  হাসপাতালে ভর্তির পর স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তবে জানা গেছে, বিষয়টি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব পিপিএম এর নির্দেশে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার সার্বিক তত্বাবধানে এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘাতক স্ত্রী নার্গিসকে আটক করার জন্য প্রথমে চান্দ্রা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। পরে তাকে সন্ধ্যায় তার বাপের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার হাসা গ্রামের বেলগাছ তলা মিজি বাড়ি থেকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০