chandpurdarpan
১৭ অক্টোবর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইমচরে কলেজের পাসের হার ৩৩.৪৫% আলিম ৬৬%, বিএমটি শাখায় ৫০%

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ ২০২৫ সনের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে হাইমচর উপজেলায় কলেজগুলোর সার্বিক পাসের হার তুলনামূলকভাবে কম হলেও মাদ্রাসা শিক্ষায় (আলিম) সন্তোষজনক ফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রতিষ্ঠানভিত্তিক যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তাতে এই মিশ্র চিত্র ফুটে উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল স্বাক্ষরিত স্মারক অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি/আলিম ও বিএমটি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
উপজেলার চারটি কলেজের মোট ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮১ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৩.৪৫%। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন শিক্ষার্থী।
মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাইমচর সরকারি কলেজে ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৪ জন (পাসের হার ৩৪.২০%) এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মোয়াজ্জেম হোসেন কলেজে ৪৬ জনের মধ্যে পাস ১৬ জন (পাসের হার ৩৪.৭৮%), জিপিএ-৫ পেয়েছে ১ জন। মালের হাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯ জনের মধ্যে পাস ৭ জন (পাসের হার ৩৬.৮৪%), তবে কেউ জিপিএ-৫ পায়নি। আর সবচেয়ে কম পাসের হার দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে, যেখানে ৫৫ জনের মধ্যে পাস করেছে মাত্র ১৪ জন (পাসের হার ২৫.৪৫%), জিপিএ-৫ নেই।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএমটি শাখায় হাইমচর সরকারি কলেজ থেকে ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন কৃতকার্য হয়েছে, যেখানে পাসের হার ৫০% এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
অন্যদিকে, আলিম মাদ্রাসায় পাসের হার তুলনামূলকভাবে ভালো। মোট ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬৬ জন। সার্বিক পাসের হার ৬৬% এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।
আলিম মাদ্রাসার মধ্যে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন কৃতকার্য হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ৮৬.৬৬%। আলগীবাজার আলিম মাদ্রাসায় পাসের হার ৬৬.১৫% এবং গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসার পাসের হার ৫০%। এই দুই মাদ্রাসা থেকে ১ জন করে মোট ২ জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল বলেন, “২০২৫ সনের এইচএসসি/আলিম ও বিএমটি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।”
কলেজের ফলাফলের এই নিম্ন হার নিয়ে শিক্ষা মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই ফলাফলের কারণ বিশ্লেষণ করে পরবর্তী শিক্ষাবর্ষে পাসের হার বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০