chandpurdarpan
৫ ডিসেম্বর ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ঋণের চাপে চিরকুট লিখে স্বামীর আত্মহত্যা : স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার  :

চাঁদপুরের বড় শাহতলীতে ঋণের চাপে দিশেহারা হয়ে সুলতান মাহমুদ রুবেল ( ৩৫) নামের এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় স্ত্রী, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই কাউছার গাজী।পুলিশ নিহতের স্ত্রীকে আটক করেছে।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায় , রুবেল পেশায় ব্যাটারি চালিত অটোবাইক চালক। পরিবারে তাঁর স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে ছিল। আত্মহত্যার কারণ উল্লেখ করে সুলতান একটি চিরকুট লিখে গেছেন।

মামলায় উল্লেখ করা হয়, রুবেলের স্ত্রী হালিমা আক্তার এবং শ্বশুরবাড়ির সদস্যরা দীর্ঘদিন ধরে রুবেলকে বিভিন্ন ভাবে অপমান করতেন। অটোবাইক চালানোর কারণে তাঁরা রুবেলকে তুচ্ছ-তাচ্ছিল্য করত।

অভিযোগে আরও বলা হয়েছে শ্বশুরবাড়ির লোকেরা রুবেলকে দিয়ে বিভিন্ন সমিতি থেকে ঋণ তুলে নিত। কিন্তু কিস্তি পরিশোধ করত না। এতে রুবেলের ওপর বাড়তে থাকে ঋণের চাপ। টাকা ফেরত চাইলে তাঁকে অপমান করে শ্বশুড় বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হতো।

এই দীর্ঘদিনের অপমান ও মানসিক চাপে অবশেষ ২৮ নভেম্বর রাতে রুবেল নিজের ঘরে বিষ পান করেন। পরিবারের লোকজন ওই রাতেই তাঁকে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ৪ ডিসেম্বর রাত ১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক বিল্লাল হোসেন হাসপাতাল থেকে সুলতানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের ছোট ভাই কাউছার গাজী অভিযোগ করেছেন নিরবচ্ছিন্ন অপমান এবং আত্মহত্যার প্ররোচনার কারণেই রুবেল আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। দাফন-কাফনের কাজ শেষ করে তিনি রুবেলের স্ত্রী হালিমা আক্তারসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০