chandpurdarpan
৩ ডিসেম্বর ২০২৫, ১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একদিকে বার্ষিক পরীক্ষা অন্যদিকে শিক্ষকদের কর্ম বিরতি ॥ অভিভাবকদের মাঝে ক্ষোভ

সুজন চৌধুরী :

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ চলছে দাবি আদায়ের আন্দোলন। ইদানিং দেখা যাচ্ছে যখনই বার্ষিক পরীক্ষা অথবা সমাপনী পরীক্ষা শুরু হয়, ঠিক তার আগেই সরকারকে বেকায়দায় ফেলে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের ইস্যু তৈরি করে তারা রাস্তায় নেমে যায়। তাদের একটাই কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাব না। অথচ বর্তমানে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষা। যার কারনে শিক্ষকদের এই ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আর অভিভাবকরা পড়ছে বিপাকে।

শিক্ষক আন্দোলন বর্তমানে একটা ভয়াবহ রূপ ধারণ করছে। তারা এমন পরিস্থিতি তৈরি করছে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের বাঁধা দিলে এবং এই সমস্ত আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদেরকে লাঠিচার্জ করলে সেটা নিয়েও বর্তমানে ইস্যু তৈরি করে আন্দোলনকে জাগ্রত করে তোলে। এভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একের পর এক আন্দোলন বা কর্মসূচি দিয়ে থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সঠিক লেখাপড়া থেকে পিছিয়ে পড়বে। শিক্ষকদের এই আন্দোলন দেখে এক রকম অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন।

অভিভাবকদের সাথে আলাপ করলে তাঁরা বলেন, আমাদের সন্তানরা সারা বছর লেখাপড়া করে যখনই বার্ষিক পরীক্ষার সময় আসে, ঠিক তার আগ মুহূর্তে শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে ব্যস্ত থাকে। একদিকে আমরা ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করাতে পারছি না। অন্যদিকে, তারা নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া নিয়েও আমরা চিন্তিত।

অভিভাবকরা আরো জানান, তারা আন্দোলন করবে তাদের নিয়ম অনুযায়ী এবং তাদের দাবি তারা আদায় করবে- এটা আমরা মানি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার সময় কেন তারা এই আন্দোলন নিয়ে মাঠে নামবে। এটা আমরা বুঝতে পারছি না। অভিভাবকরা আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে দেশে কোন নির্বাচিত সরকার না থাকার কারণে তারা তত্ত্বাবধায়ক সরকারকে বেকাদায় ফেলার জন্যই একের পর এক আন্দোলন করে যাচ্ছে। যেটা আমরা শিক্ষকদের কাছ থেকে আশা করছি না।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সাথে আলাপ করে তিনি জানান, আমাদের ৪টি দাবি নিয়ে বর্তমানে আমরা কর্মবিরতি শুরু করেছি। তার মধ্যে পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। দীর্ঘ প্রায় ৬দিন যাবত আমাদের কর্মসূচি পালন করে আসছি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ৮টি সংগঠন একত্রিত হয়ে এ আন্দোলনের ডাক দিয়েছে। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সহকারি শিক্ষকদের দশম গ্রেড, ১০/১৬ বছর পূর্তিতে শিক্ষকদের আপডেট পাওয়ার কথা থাকলো তা করা হয়নি, সরকারি শিক্ষকদের প্রমোশন শতভাগ করা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সংগঠন ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ উক্ত আন্দোলনের ডাক দেয়।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এক প্রশ্নের জবাবে বলেন, আমরা বিভিন্ন গ্রুপে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের কার্যক্রমের ব্যাপারে জানিয়ে থাকি। সরকার ১০ম গ্রেড বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে থাকলেও বর্তমানে তা প্রজ্ঞাপন জারি না করার কারণে আমরা গতকাল  মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

গতকাল বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।  এই ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি সাথে আলাপ করলে তিনি জানান, এটা উপজেলা শিক্ষা অফিসারদের অনুরোধক্রমে পরীক্ষা নেয়া হয়েছে। তবে যেহেতু প্রধান শিক্ষকদের কোন দাবি দাওয়া না থাকার কারণে সহকারী শিক্ষক/ শিক্ষিকারা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ না করে তারা তাদের কর্মবিরতি পালন করছেন। শুধুমাত্র প্রধান শিক্ষক তাদের দায়িত্বে পরীক্ষা নিয়েছেন।

এ ব্যাপারে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে তাদের পরীক্ষা চলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইনুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা অফিসারদের সম্মানার্থে আমরা আমাদের পরীক্ষা কার্যক্রম শুরু করেছি। তবে আমাদের শিক্ষক কর্মবিরতি অব্যাহত রয়েছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ১ ডিসেম্বরের বাতিল পরীক্ষাটি আমরা পরবর্তীতে নিবো, যাতে করে কোন শিক্ষার্থী পিছিয়ে না পড়ে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০