chandpurdarpan
২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড পুরান বাজারে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।  সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় থেকে শুরু হয়ে সন্ধ্যা দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে পাড়া-মহল্লায়, বাড়ি থেকে বাড়ি—সবখানেই ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।

একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো। অনেক দিন ভোট দিতে পারেননি, এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন। আপনাদের সাথে দেখা করতে এসছি। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য বইলেন।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহপাক বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আামাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশ এইমুহূর্তে বেগম খালেদা জিয়া ছাড়া আমাদেন আর কোন অভিভাবক নেই।

শুরুতে ওয়ার্ডের পলাশের মোড় গণসংযোগেন মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ওয়ার্ডের নিতাইগঞ্জ, কার্তিক সাহার বাসা, রঞ্জিত দাসের বাড়ি উঠান বৈঠক, মোমফ্যাক্টরী উঠান বৈঠক, রিফিউজি কলোনী উঠান বৈঠক, আরদার পট্টি, চাউল পট্টি, ডাইল পট্টি, বাতাসা পট্টি, দুধ বাজার উঠান বৈঠক, তামাক পট্টি, ট্রাঙ্ক পট্টি, মসজিদ পট্টি, বাকালী পট্টি, হরিজন কলোনিতে উঠান বৈঠক, খান বাড়িতে উঠান বৈঠকসহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লায়, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সহ-সভাপতি আসহান উল্যাহ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন  পলাশ, শাহজালাল শেখ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ বেপারি, ছলেমান ঢালী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. কোহিনূর রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক মো. আছলাম তালুকদার, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক রাজিব দাস, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রফিক মিজি, সাধারণ সম্পাদক মো. মেহেদী মল্লিকসহ ১নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০