chandpurdarpan
২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৈশাদী ইউনিয়নে ধানের শীষে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে গতকাল সোমবার (১ ডিসেম্বর) ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে এক মহাসমাবেশের রূপ নেয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে গ্রাম থেকে গ্রাম, বাড়ি থেকে বাড়ি সবখানেই ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।

একাধিক উঠান বৈঠক ও গণসংযোগে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সমস্যার কথা শোনেন, তুলে ধরেন ধানের শীষের উন্নয়ন অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা।

দিনের শুরুতে ইউনিয়নে ৩নং ওয়ার্ডের মিজি বাড়িতে গণসংযোগেন মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের হাজী বাড়ি, মিজি বাড়ি, মোল্লা বাড়ি, খান বাড়ি, গাজী বাড়ি, ২নং ওয়ার্ডের ডাক্তার বাড়ি, খন্দকার বাড়ি, দেওয়ান বাড়ি, দিঘির পাড়, বেপারী বাড়ি উঠান বৈঠক, খান বাড়ি, বেপারী বাড়ি, ৫নং ওয়ার্ডের খান বাড়ি, ৪নং ওয়ার্ডের বেপারী বাড়ি, মজুমদার বাড়ী, খান বাড়িতে উঠান বৈঠক, হাজী আমিন পাটওয়ারী বাড়িসহ পুরো ইউনিয়নের গ্রাম, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য সেবাসহ পড়ালেখার ব্যাপারে সহযোগিতা করা হবে। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন।  আপনাদেরকে বয়স্ক ভাতারসহ সকল প্রকার সহযোগিতার ব্যবস্থা করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্য কম দামে পাওয়া যাবে।

গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাশারসহ মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিন পুরো মৈশাদী ইউনিয়নজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, তারা আন্দোলন ও আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০