chandpurdarpan
৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে বেকারির মালিককে অর্থদণ্ড টপসয়েল কাটায় ভেকুর যন্ত্রাংশ জব্দ

মো. মাসুদ রানা, শাহরাস্তি :

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের  পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে অর্থদণ্ড এবং কৃষিজমির টপ সয়েল কাটায় ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শুচিপাড়া উত্তর ও দক্ষিণ ইউপির শোরসাক বাজার – রাগৈ কৃষি জমির ফসলি মাঠে এই অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে প্রশাসনের একটি দল অভিযুক্ত প্রতিষ্ঠান ও ভেকুর  বিরুদ্ধে এ অভিযান চালায়।

ওই সময় প্রথম অভিযানে শোরসাক বাজারের ‘রিয়া বেকারী’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।তার পরে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাগৈ গ্রামে কৃষিজমির উর্বর টপ সয়েল ভেকুর মাধ্যমে অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।এ সময় ভেকুতে ব্যবহৃত ব্যাটারি ও বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রাংশ জব্দ করা হয়। এ বিষয়ে ইউএনও নাজিয়া হোসেন বলেন,অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন কোনোভাবেই সহ্য করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান চলবে। একই সঙ্গে কৃষিজমির টপ সয়েল সংরক্ষণ আমাদের অগ্রাধিকার—এটি নষ্ট হলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন,কৃষিজমির উর্বরতা নষ্টকারী যেকোনো অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

উপজেলা প্রশাসন আরোও জানায়, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ ও উপজেলা প্রশাসন ও সহকারী ভূমিক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০