chandpurdarpan
২৯ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিশের বদলে চাঁদপুরে পদ্মা-মেঘনায় মিলছে পাঙাশ

স্টাফ রিপোর্টার ঃ জেলেদের জালে ধরা পড়া বড় আকারের পাঙাশে ভরে গেছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের আড়তগুলো। বলা যায়, ইলিশ নয়, এখন যেন পাঙাশের রাজত্ব চলছে এই মাছঘাটে।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নেমেছে জেলেরা। মা ইলিশ রক্ষায় গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলা সরকারি নিষেধাজ্ঞা শেষে গতকাল শনিবার দিনগত ভোররাত থেকেই জেলেরা নেমে পড়ে নদীতে। তবে প্রথম দিন আজ রোববার (২৬ অক্টোবর) আশানুরূপ ইলিশ না পেয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছে তারা। যদিও জালে বড় বড় সাইজের পাঙাশ মাছ ধরা পড়ায় জেলেদের অনেকের মুখে হাসি ফুটেছে।
বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, পদ্মা-মেঘনা থেকে ধরা নদীর পাঙাশ প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম অনেকটা নাগালের বাইরে থাকায় অনেক ক্রেতা এখন পাঙাশের দিকেই ঝুঁকছেন।
জেলে শুক্কুর আলী বলেন, দীর্ঘদিন নদীতে নামতে পারিনি। ভোরে জাল ফেলেছি, ইলিশ তেমন একটা পাইনি। কিন্তু কয়েকটা বড় পাঙাশ উঠেছে। যার কারণ কিছু ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।
শুক্কুর আলী আরও বলেন, নদীতে ইলিশ না থাকলে এখন বড় বড় পাঙাশ আছে। বেশিরভাগ জেলের জালে পাঙাশ উঠছে। এখন পাঙাশ ধরেই কিছুটা ঘুরে দাঁড়াতে পারব।
মাছঘাটে মাছ কিনতে আসা ক্রেতা সোহেল বলেন, ইলিশের দাম এখন অনেক বেশি। তাই পাঙাশই কিনে নিচ্ছি। ইলিশগুলো দেখে বোঝা যায় পুরোনো মজুত করা মাছ। আর পাঙাশ মাছ একেবারে তরতাজা।
মাছ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন ইলিশের পরিমাণ কম হলেও আগামী কয়েকদিনের মধ্যে ইলিশের সরবরাহ বাড়তে পারে। তবে এই মৌসুমে বড় সাইজের পাঙাশ পাওয়াটা স্বাভাবিক। প্রতিদিন যদি পাঙাশ পাওয়া যায় দাম নাগালের মধ্যেই থাকবে।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে পাঙাশ অবাধে বিচরণ করার সুযোগ পেয়েছে, যার কারণে নদীতে বড় বড় পাঙাশ পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে জাটকা মৌসুমে পাঙাশগুলো ছোট ছিল, সেই সময় আমরা অভিযান পরিচালনা করে পোনামাছ রক্ষা করতে পেরেছি। ছোট আকারের মাছগুলোকে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। এতে জেলেরাই লাভবান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০