chandpurdarpan
২৯ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদলের প্রতিষ্ঠাবাষির্কীতে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

গাজী মমিন, ফরিদগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড যাত্রী ছাউনীনের সামনে থেকে র‌্যালি বের হয়ে ফরিদগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী।
মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভিত্তি স্থাপন করেন, তখন আমি ছিলাম এই সংগঠনের এক সদস্য। সেই সময় থেকেই যুবদল ছিল দেশপ্রেম, আদর্শ ও নেতৃত্ব গঠনের পাঠশালা। যুবদলের হাত ধরে এই দেশ পেয়েছে অসংখ্য ত্যাগী, আদর্শবান ও সংগ্রামী নেতাকর্মী, যারা আজও গণতন্ত্রের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে।
যুবদল শুধু একটি সংগঠন নয় এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতীক, তাঁর গর্ব, তাঁর অহংকার। আমরা সেই উত্তরাধিকার বহন করছি মাথা উঁচু করে, হৃদয়ে ধারণ করছি শহীদ জিয়ার স্বপ্ন, আর প্রতিজ্ঞা করছি, গণতন্ত্র ও স্বাধীনতার পতাকা হাতে রেখে এই দেশকে এগিয়ে নিতে যুবদল থাকবে সর্বাগ্রে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমাদের তারুণ্যের অহংকার আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে আমাদের এ যুবদল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, জহিরুল ইসলাম, নুরে আলম চৌধুরী, মামুনুর রশিদ, তানভির আহমেদ নকিব, পৌর যুবদলের নেতা কামরুল ইসলাম, ফারুক হোসেন রন, আরিফ তরফদার, রূপসা দক্ষিণ ইউনিয়নের আরিফ হোসেন, মাহফুজ, এমরান দনিদার, ফয়সাল, রূপসা উত্তর ইউনিয়নের মাসুদ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সবুজ, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের  হাবিব মেম্বার, মাহিন মেম্বার, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের মোঃ সুমন, আনোয়ার গাজী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মোঃ শরীফ, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মোঃ হেলাল পন্ডিত, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের মোঃ সাদ্দাম, নয়ন, পাইকপাড়া উত্তর ইউনিয়নের মোঃ সুমন, মোঃ রুবেল, গুপ্টি পশ্চিম ইউনিয়নের রোকন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ফয়েজ আহমেদ, সুবিদপুর পূর্ব ইউনিয়নের  মোঃ হাফেজ, মোঃ রাসেল, বালুথুবা পূর্ব ইউনিয়নের মোঃ রাসেল, এমরান হোসেন, বালুথুবা পশ্চিম ইউনিয়নের টুটুল, মাহবুব, সাইফুল, বিল্লালের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০